,

নবীনগর-শিবপুর-রাধিকা সড়কে ভাঙ্গন

hhনবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি:নবীনগর-শিবপুর-রাধিকা সড়কে ভাঙ্গন- সদরের সাথে ৬ ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় আশংকা। প্রবল বৃষ্টি, জোয়ারের পানির চাপ ও প্রবল ঢেউয়ে নবীনগর-শিবপুর-রাধিকা সড়কের কনিকাড়া থেকে ওয়ারুকের মাঝখানের অংশ তীব্র ভাঙনের কবলে পড়েছে। ইতোমধ্যে এক কিলোমিটারের অধিক রাস্তা ভেঙে পানিতে বিলীন হয়ে গেছে ।

নবীনগর উপজেলার পূর্বাঞ্চলীয় ৬ ইউনিয়নের দেড় লক্ষ জনগনের উপজেলা সদরের সাথে যোগাযোগের একমাত্র রাস্তা এটি। যে গতিতে রাস্তাটি ভাঙ্গার কবলে পড়েছে তাতে সড়ক বিভাগের এ রাস্তাটি কতৃপক্ষ যদি জরুরী ভিত্তিতে সংস্কারের পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে পুরোপুরি ভাবে তা চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। থানা সদরের সাথে সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরবে ওই অঞ্চলের মানুষের। এতে করে এলাকার মানুষের যাতায়াতের যেমন সমস্যা হবে তেমনি ব্যাবসায়ীদের ব্যাপক আর্থিক ক্ষতি সাধিত হইবে।

এমতবস্থায় সংশি¬ষ্ট র্কর্তৃপক্ষ রাস্তাটির পুনঃ সংস্কার করার জন্য জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এটাই এলাকাবাসীর দাবী।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা