,

বিষধর সাপের কামড় খাওয়া তার শখ! (ভিডিও)

snake1470706778নিউজ ডেস্ক : আমাদের প্রায় প্রত্যেকেরই সাপভীতি রয়েছে। কারণ সাপের কামড়ে মানুষের মৃত্যু হতে পারে। যদিও সব সাপ বিষধর নয়। কিন্তু তাতে খুব বেশি কিছু আসে যায় না। কেননা, আমরা প্রাণীটি সম্পর্কে খুব কমই জানি। তা ছাড়া, বিষহীন সাপের কামড়ও যন্ত্রণাদায়ক। ফলে সাপের ভয়ে কমবেশি সবার অস্থির।

তবে জেনে নিন এমন একজন মানুষের কথা, যিনি শখ করে সাপের কামড় খান। তাও আবার বিষধর সাপের কামড় নাকি তার প্রিয়! সব শুনলে তাকে এ দুনিয়ার রক্ত-মাংসের মানুষ বলে আপনার মনে হবে না। মনে হবে তিনি অন্যগ্রহের একজন।

শুনুন তাহলে তার কথা। ৩৭ বছর বয়সি মার্কিন নাগরিক টিম ফ্রিডি। গত ১৬ বছরের মধ্যে তিনি স্বেচ্ছায় ১৬০ বার বিষধর সাপের কামড় খেয়েছেন এবং দিব্যি বহাল তবিয়তে বেঁচে রয়েছেন। এ ক্ষেত্রে বিস্ময়কর ব্যাপার হচ্ছে, বিশ্বের সবচেয়ে বিষধর দুই সাপ- টাইপ্যান ও ব্ল্যাক মাম্বার কামড়ও তিনি খেয়েছেন। এই দুটি সাপের কোনো একটি কাউকে কামড়ালে কয়েক মিনিটের মধ্যে তার মৃত্যু হওয়ার কথা। অথচ টিম ফ্রিডির কিছুই হয়নি!

টিম ফ্রিডি পেশায় বিজ্ঞানী। মানুষের কল্যাণে সাপের বিষের ভ্যাকসিন তৈরি করার উদ্দেশ্যে তিনি এ পথে হেঁটেছেন। অর্থাৎ শুধু শখ নয়, শখের পাশাপাশি বিষধর সাপের কামড় খাওয়া তার গবেষণার অংশ। আপনি যদি এখনো অনুধাবন করতে না পারেন যে, টিম ফ্রিডি কতটা ঝুঁকিপূর্ণ কাজ করছেন, তাহলে নিচের ভিডিওটি থেকে দেখে নিতে পারেন- সাপের বিষ মানুষের রক্তে কী করে?

সাপের কামড় খেতে গিয়ে ২০১১ সালে একবার কোমায় চলে গিয়েছিলেন ফ্রিডি। সেবার পরপর দুবার কোবরা সাপের কামড় খেয়েছিলেন তিনি। ‘প্রথম কামড়ের পর সব ঠিক ছিল। কিন্তু দ্বিতীয় কামড়ের পর অজ্ঞান হয়ে যান তিনি। এরপর তিনি বলেন, ‘ওটা একটা বড় ভুল ছিল। কিন্তু কখনো কখনো আপনাকে ওরকম ভুল করতে হতে পারে।’

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞানী ড. ব্রায়ান হানলে টিম ফ্রিডিকে পরীক্ষা করে দেখেছেন যে, তার শরীরে এখন অ্যান্টিবডির সংখ্যা স্বাভাবিকের দ্বিগুণ। নিজের হাতে সাপের কামড় খাওয়ার এই গবেষণার কারণে ২০ বছরের দাম্পত্য সম্পর্ক ছিন্ন করে গত বছর ফ্রিডিকে ছেড়ে গেছেন তার স্ত্রী। এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করতে তার স্ত্রী অনেকবার নিষেধ করেছেন কিন্তু ফ্রিডি শোনেননি। ফলাফল বিচ্ছেদ।

সাপের বিষের বিরুদ্ধে কার্যকর ভ্যাকসিন তৈরির মহান কাজ করে চলেছেন এই বিজ্ঞানী। সুতরাং সাপের ভয় এক পাশে সরিয়ে রেখে মানবতার বৃহত্তর কল্যাণের জন্য এই নিঃস্বার্থ মানুষটিকে ধন্যবাদ জানানো যেতেই পারে। পরিশেষে বলে রাখি, সাপ থেকে সাবধান!

দেখুন: স্বেচ্ছায় টিম ফ্রিডির সাপের কামড় খাওয়ার ভিডিও

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ