,

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পঞ্চম নিরাপত্তা সংলাপ আগামী মাসে

us-bangladesh-relationনিউজ ডেস্ক : নিরাপত্তা সংলাপে জঙ্গিবাদ ইস্যুর পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা, প্রথাগত ও অ-প্রথাগত নিরাপত্তাসহ সন্ত্রাসবাদ বিরোধিতা, সামরিক সহযোগিতা, দুর্যোগ ব্যবস্থাপনা, সাইবার নিরাপত্তা ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে ধারাবাহিকভাবে আলোচনা হয়ে আসছে। যার মাধ্যমে উভয় দেশের মাঝে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে। তারই

ধারাবাহিকতায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পঞ্চম নিরাপত্তা সংলাপ আগামী ২ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে। এবারের নিরাপত্তা সংলাপে সন্ত্রাস দমন ইস্যু অধিক অগ্রাধিকার পাবে বলে ধারণা করা হচ্ছে।

এ নিরাপত্তা সংলাপে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট) রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম।

উল্লেখ্য, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম নিরাপত্তা সংলাপ অনুষ্ঠিত হয়েছিল ২০১২ সালের ১৯ এপ্রিল ওয়াশিংটনে। সেখানেই ২০১৩ সালে অনুষ্ঠিত হয় দ্বিতীয় সংলাপ। তৃতীয়টি হয় গত বছর ২২ এপ্রিল ঢাকাতে। চতুর্থ নিরাপত্তা সংলাপ হয় ওয়াশিংটন ডিসিতে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা