,

চরম দুর্ভোগে গুলশান-বনানীর হাজার হাজার কর্মজীবী

 

নিজস্ব প্রতিবেদক : গুলশানের হলি আর্টিজানে হামলার পর থেকেই গুলশান-বনানী এলাকায় বন্ধ রয়েছে গণপরিবহনের চলাচল। এ কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এসব এলাকার হাজার হাজার কর্মজীবীকে। অফিসগামীদের বাধ্য হয়েই হাঁটতে হচ্ছে অনেকটা পথ।
দুর্ভোগের কথা স্বীকার করে পুলিশ বলছে, উত্তর সিটি কর্পোরেশনের সহায়তার শুধু এসব এলাকার জন্য বিশেষ বাস ও রিক্সা নামানো হবে বুধবারে।
হামলার পরপরই সিএনজি অটোগুলো এসব এলাকায় ঢুকতে না পারলেও এখন তল্লাশির পর সেগুলোকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। আর এতেই তাদের পোয়া বারো। সিএনজিগুলো যাত্রী টানছে গুলশান বনানী এলাকায়।

Gulshan-ed
এমনকি প্রাইভেট কারের চালকেরা মালিককে কর্মস্থলে নামিয়ে যাত্রী পরিবহন করছে ইচ্ছামতো। নিরাপত্তার স্বার্থে গুলশানে গণপরিবহন নিষিদ্ধ করাকে সাধুবাদ জানালেও মানুষ চায় বিকল্প উপায়। অবশ্য কর্তৃপক্ষ গুলশান এলাকায় বিশেষ বাস নামানোর ঘোষণা দিলেও সেই আশ্বাস এখনও আলোর মুখ দেখেনি।
এসব এলাকার জন্য ৩০টি এসি বাস ও শুধু কূটনৈতিক পাড়ার জন্য ৫শ’ রিক্সা নামানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাসগুলো চলবে পুলিশ প্লাজা থেকে গুলশান-২ ও কাকলী মোড় থেকে নতুন বাজার এই দুই রুটে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা