,

প্রতিবন্ধি ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা ছিনতাই ! আটক-১

grafer-নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর ফাঁটা পুকুর এলাকা থেকে দিনে বেলায় প্রকাশ্যেই এক প্রতিবন্ধি ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা ছিনতাই করে ছিনতাইকারীরা। ঘটনাটি ঘটেছে গত রোববার বিকেল ৪টার দিকে ভাদুঘর ফাঁটা পুকুর এলাকায়।
জানা যায়, ভাদুঘর নাসিরপুর উত্তর পাড়া এলাকার আবজল মিয়ার পুত্র প্রতিবন্ধ্যি খলিল মিয়া ইট, বালুর ব্যবসা করেন। ঘটনার দিন বিকেল ৪টার দিকে ভাদুঘর ফাঁটা পুকুর এলাকা আসা মাত্র মোটরসাইকেল নিয়ে ৩ ছিনতাইকারী তার পথরোধ করে ইট বিক্রির ৫০ হাজার টাকা মারধোর করে ছিনিয়ে নেয়। এ বিষয়ে রোববার রাতে খলিল মিয়া বাদী হয়ে কাউতলী এলাকার তাজু মিয়ার ছেলে হাদিস মিয়া সহ অজ্ঞাত আরও ২জনকে আসামী করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। যাহার এসডিআর নং-১৬৮২/ তাং-০৭/০৮/২০১৬ইং। প্রতিবন্ধি খলিল মিয়া জানান, তিনি থানায় অভিযোগ করায় ছিনতাইকারীরা আরও বেপরোয়া হয়ে উঠে এবং তাকে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দামকি দিচ্ছে। এর পরই ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশের এএসআই দ্বীন মোহাম্মদ অভিযান চালিয়ে ছিনতাইকারী কাউতলী এলাকার হাদিস মিয়া (২৫)কে ভাদুঘর এলাকা থেকে গ্রেফতার করে। এ রির্পোট লিখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
প্রতিবন্ধি খলিল মিয়া আরও বলেন, আমি একজন প্রতিবন্ধি, কোন রকম ব্যবসা করে দিন যাপন করি। কিন্তু ছিনতাইকারী হাদিস মিয়া ও তার সহযোগিরা আমার টাকা ছিনিয়ে নিয়ে নেওয়ায় আমি আজ পথের ফকির। এই টাকা মহাজনদের, কিভাবে দেনা শোধ করব ভাবতে পারছিনা। তাই সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছি।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা