,

বিশ্বের বৃহত্তম ব্লাউজ বানিয়ে রেকর্ড!

 

 

আন্তর্জাতিক ডেস্ক :ছবিটা তো দেখছেনই! টান-টান করে কেমন তারে মেলে দেওয়া হয়েছে ব্লাউজটাকে। এবার ছবিটার ব্যাকগ্রাউন্ডে একটু খেয়াল করলেই দেখা যাবে একটা ফ্ল্যাটবাড়ির চার তলা কেমন ঢেকে ফেলেছে ব্লাউজটা! চমকে যাবেন না! এটা তো আর হেলাফেলা করার মতো সাধারণ একটা ব্লাউজ নয়। এটাই বিশ্বের বৃহত্তম ব্লাউজ। যা বানিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছেন ভারতের বেঙ্গালুরুর অনুরাধা ঈশ্বর।

blouse_web

তবে সম্প্রতি সাধের এই কটোরি ব্লাউজটা বানাননি বিনয় ফ্যাশনস-এর মালকিন অনুরাধা! বানিয়েছিলেন ২০১৪ সালে। গিনেস বুকের পক্ষ থেকে স্বীকৃতিটা এল সম্প্রতি। তবে তার আগে আরও কয়েকটি রেকর্ডের তালিকায় নাম উঠেছে অনুরাধার। লিমকা বুক অফ রেকর্ডস, ইন্ডিয়া বুক অফ রেকর্ডস, ওয়ার্ল্ড রেকর্ডস ইন্ডিয়া, ইউনিভার্সাল রেকর্ড ফোরাম ওয়ার্ল্ড রেকর্ডস এর তালিকায় তার নাম উঠেছে।

৭২ ঘণ্টায় পাঁচ জন মানুষ মিলে ৩০ ফুট লম্বা এবং ৪৪ ফুট চওড়া এই ব্লাউজটি বানানো হয়। জানা গিয়েছে, ২৮০ মিটার ছাপা কাপড় এবং ২০ মিটার পলিয়েস্টার পিপিং লেগেছে ব্লাউজটা বানাতে। তবে এই রেকর্ড গড়ার ঐতিহ্য কিন্তু রয়েছে অনুরাধার পরিবারেই! তার ছেলে বিনয় এর আগে পৃথিবীর ক্ষুদ্রতম পাপোশ বানিয়ে নাম তুলেছিল ওয়ার্ল্ড রেকর্ডস ইন্ডিয়া, ইউনিভার্সাল রেকর্ড ফোরাম ন্যাশনাল রেকর্ডস-এ। এছাড়া ৪২ মিনিটে ১৭৩ খানা ড্র্যাগনফ্লাইয়ের ছবি এঁকে লিমকা বুক অফ রেকর্ডসেও নাম তুলেছিল বিনয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা