,

হতাশ করলেন বাকি

 

স্পোর্টস ডেস্ক : রিও অলিম্পিকে সোমবার বাংলাদেশের মিশন শুরু হয়েছে আব্দুল্লাহ হেল বাকিকে দিয়ে। কিন্তু প্রতিযোগিতায় নামার আগেই আউট বাকি!মূল পর্বে উঠতে ব্যর্থ হয়েছেন তিনি। ১০ মিটার এয়ার রাইফেলে বাছাই রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন বাংলাদেশের এ শ্যুটার। ৫০ জনের মধ্যে বাকি ২৫তম। ২০১৪ গ্লাসগো কমনওয়েলথ গেমসে রৌপ্য পদক পাওয়া বাকির স্কোর ছিল ৬২১.২!

 

Capture01470670279
শুরু ও শেষটা ভালো ছিল না বাকির। ১০৩.৮ স্কোর করেন প্রথম রাউন্ডে। তার শেষ রাউন্ডেও ছিল একই স্কোর। মাঝে তৃতীয় রাউন্ডে সর্বোচ্চ ১০৫.৪ স্কোর করেন বাকি। এ ছাড়া দ্বিতীয় ও চতুর্থ রাউন্ডে স্কোর ছিল ১০৪.০ ও ১০৩.৬। পঞ্চম রাউন্ডে সবচেয়ে কম ১০০.৬ স্কোর করেন বাকি।
বাছাই পর্বে ৫০ প্রতিযোগীর ফাইনালে উঠেছেন শীর্ষ আটজন। অলিম্পিক রেকর্ড গড়ে শীর্ষস্থানে আছেন ইতালির নিক্কোলো কামপ্রিয়ানি। তার স্কোর ৬৩০.২। ভারতের অভিনব বিন্দ্রা ৬২৫.৭ স্কোর গড়ে সপ্তম হয়েছেন। বাছাই পর্বে ৫০তম হয়েছেন শ্রীলঙ্কার সামারাকুন মাঙ্গালা। তার স্কোর ছিল ৫৮৯.৬।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা