,

আর্থিক প্রণোদনা বাড়ছে ১০ পণ্যে

 

নিজস্ব প্রতিবেদক : রপ্তানিখাতে ১০টি পণ্যের নগদ আর্থিক প্রণোদনা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এই ক্ষেত্রে সবচেয়ে আর্থিক সুবিধা দেওয়া হবে দেশে উৎপাদিত রপ্তানিযোগ্য জাহাজ নির্মাণ শিল্পকে। এ শিল্পে বর্তমানে ৫ শতাংশ নগদ সহায়তা দেওয়া হয়। এটি বাড়িয়ে ১০ শতাংশ করা হবে।

jahaz1470668714

আজ (সোমবার) বিকেলে সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে এই সভায় অন্যদের মধ্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, রপ্তানি বাণিজ্যে উৎসাহিত করতে বর্তমানে রপ্তানি করা হয় এমন ২৬টি পণ্যকে সরকার নগদ আর্থিক সুবিধা দিচ্ছে। প্রকারভেদে এই সব পণ্যেকে ৫ থেকে ২৫ শতাংশ আর্থিক সহায়তা দেওয়া হয়। বৈঠক থেকে এই ২৬টি পণ্যের মধ্যে ১০টি পণ্যের নগদ আর্থিক সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত হয়। এই পণ্যগুলোর মধ্যে চামড়াজাত পণ্য, জাহাজ শিল্প, আলু, হাড়ের গুড়া, পাটজাত পণ্য অন্যতম। তবে আর্থিক সুবিধা অপরিবর্তিত রাখা হয়েছে তৈরি পোশাক ও আসবাবপত্র নির্মাণ শিল্পখাতকে।

বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা রাইজিংবিডিকে বলেন, চামড়া শিল্পকে বর্তমানে সাড়ে ১২ শতাংশ আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে। এটিকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। একইভাবে জাহাজ নির্মাণ শিল্পকে প্রদেয় ৫ শতাংশ আর্থিক সুবিধা বাড়িয়ে ১০ শতাংশ, আলু রপ্তানির ক্ষেত্রে আর্থিক সুবিধা ১০ শতাংশ, হিমায়িত মৎস্য শিল্পখাতে ১৫ শতাংশ, বৈচিত্রময় পাটজাত পণ্য ১০ শতাংশ, দেশীয় উৎপাদিত কাগজ ১০ শতাংশ, পাটজাত সুতা ১০ শতাংশ, ক্লাস্টার ফিনিশড লেদার আর্থিক সুবিধা ৫ শতাংশ করা হয়েছে।

এ বিষয়ে খুব শিগগিরই একটি প্রজ্ঞাপন জারি করা হবে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা