,

পাকিস্তানে হামলার দাবি আইএস ও তালেবানের এক অংশের

 

 

আন্তর্জাতিক ডেস্ক :পাকিস্তানের একটি হাসপাতালে বোমা হামলায় অন্তত ৭০ জন নিহত হওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
তিনি নিরাপত্তাবাহিনীকে তার ভাষায় সন্ত্রাসীদের ধ্বংস করার আহ্বান জানান।
এদিকে ইসলামিক স্টেট গোষ্ঠী এবং পাকিস্তান তালেবানের একটি অংশ উভয় বলছে তারা এই হামলার ঘটনা ঘটিয়েছে।
কোয়েটাতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে এক বৈঠকে মি. শরিফ সন্ত্রাসীদের ধ্বংস করার জন্য নিরাপত্তা বাহিনীকে আহ্বান জানান। ঘটনার পর সেনাবাহিনীর প্রধান ও প্রধানমন্ত্রী ন্ওয়াজ শরীফ সেখানে যান।

160808193450_quetta__640x360_reuters_nocredit
বালুচিস্তান সরকারের একজন মুখপাত্র আনওয়ার উল হক কাকার বিবিসিকে বলেছেন যারা পাকিস্তান কর্তৃপক্ষের সমালোচনা করে তাদের বুঝতে হবে কি বিশাল কাজ তাদেরকে মোকাবেলা করতে হচ্ছে।
মি. কাকার এখানে বলছিলেন “পুরো রাষ্ট্র যন্ত্রই আক্রমণের শিকার হয়েছে। যখন থেকে আমরা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছি তখন থেকে আমরা প্রায় ৭০ হাজার প্রাণ হারিয়েছি। এর মধ্যে গণমাধ্যম কর্মী, আইনজীবী, নিরাপত্তা বাহিনীর সদস্য, সেনা সদস্য, সংসদ সদস্য রয়েছেন এই তালিকায়। পাকিস্তানের সমাজের প্রত্যেকে এই সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে আত্মত্যাগ করেছে”।
এদিকে পাকিস্তান তালেবানের একটা অংশ জামাত উল আহরার দাবি করছে তারা এই হামলা চালিয়েছে।
আবার ইসলামিক স্টেট গোষ্ঠীও এই হামলার দাবি করছে বলে খবর পাওয়া যাচ্ছে।
গতকাল বালুচিস্তানের রাজধানী কোয়েটার একটি হাসপাতালে এই ভয়াবহ আত্মঘাতী হামলায় যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগই আইনজীবী।
যেখানে বোমাটি বিস্ফোরিত হয়েছে, সেখানে আইনজীবীরা সমবেত হয়েছিলেন নিহত হওয়া আরেকজন সিনিয়র আইনজীবীর প্রতি শোক প্রকাশ করতে।
নিহত সেই আইনজীবী বিশাল কাজী একজন শীর্ষস্থানীয় আইনজীবী এবং বার সমিতির সভাপতি ছিলেন।
বেলুচিস্তান পাকিস্তানের দরিদ্র প্রদেশ গুলোর মধ্যে অন্যতম। এর আগে সেখানে প্রায়ই বিচ্ছিন্নতাবাদীদের আক্রমণের ঘটনা ঘটেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা