বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার নোমানের পথে গোলাম আকবর

 
নিজস্ব প্রতিবেদক : বিএনপিতে ‘নোমান-বিস্ফোরণের’ পর এবার একই পথে হাঁটার কথা ভাবছেন চট্টগ্রামের আরেক নেতা গোলাম আকবর খোন্দকার। কেন্দ্রীয় কমিটিতে ‘মূল্যায়ন’ না হওয়ায় এবং ‘কাঙ্ক্ষিত পদ’ না পাওয়ায় ক্ষোভে-অভিমানে উপদেষ্টা পরিষদের সদস্যপদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন গত সরকারবিরোধী আন্দোলনে গ্রেফতার হয়ে চার মাস কারাবন্দি থাকা এ বিএনপি নেতা। তবে পদ থেকে সরে দাঁড়ালেও দলের সাথে সম্পর্ক ছিন্ন করবেন না তিনি।

golam_45713

গোলাম আকবর খোন্দকার বলেন, ‘দলের জন্য আন্দোলন করে চার মাস জেল খাটায় ওএসডি করে আমাকে তার পুরস্কার দেওয়া হয়েছে। এর চেয়ে বড় পুরস্কার আর কী হতে পারে?’

এ পদ থেকে কি সরে দাঁড়াচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পদত্যাগ করার জন্য পরিবার ও নেতাকর্মীদের চাপ আছে। তবে আমি এখনও এ বিষয়ে সিদ্ধান্ত নেইনি। পরিবার ও নেতাকর্মীদের কথা চিন্তা করছি। সময় হলেই সিদ্ধান্ত নেবো।’

দলের সাথেও কি সম্পর্ক ছিন্ন করবেন- এর জবাবে সাবেক এ কূটনীতিক জানালেন, ‘না, আমি দল ছাড়ছি না, দল ছেড়ে কোথায় যাবো।’

গত কমিটিতে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খোন্দকার। এবার নতুন কমিটিতে তিনি যুগ্ম মহাসচিব হতে আগ্রহ দেখিয়েছিলেন বলে তার ঘনিষ্ঠ নেতাকর্মীরা জানিয়েছেন। কিন্তু তার এ প্রত্যাশার প্রতিফলন হয়নি। গত শনিবার ঘোষিত কমিটিতে তাকে বিএনপির মূল কমিটিতে স্থান না দিয়ে করা হয়েছে চেয়ারপারসনের ৪৪ নম্বর উপদেষ্টা।

গোলাম আকবরের ঘনিষ্ঠ নেতাকর্মীরা জানিয়েছেন, চট্টগ্রামে বিগত সরকারবিরোধী আন্দোলনে তিনি ভয়ভীতি উপেক্ষা করে দলের জন্য রাজপথে যে ভূমিকা রেখেছেন, দল তার যথাযথ মূল্যায়ন করেনি। বরং তাকে অসম্মান করা হয়েছে। উপদেষ্টা পরিষদের অলংকারিক পদে স্থান দিয়ে তাকে অপমানিত করা হয়েছেন বলে তিনি মনে করছেন।

গোলাম আকবরের ঘনিষ্ঠ একজন নেতা বলেছেন, ‘চট্টগ্রামে বিগত সরকারবিরোধী আন্দোলনে বিন্দুমাত্র ভূমিকা রাখেননি এমন একজন নেতাকে নির্বাহী কমিটির একটি গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। আর দলের জন্য পুলিশের হাতে লাঞ্ছিত হয়ে চার মাস জেল থাকা গোলাম আকবরকে পুরস্কার দেওয়া হলো-অপমান।

উল্লেখ্য, ক্ষুব্ধ নেতাকর্মীদের চাপে বিএনপির পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা না পাওয়া আবদুল্লাহ আল নোমান। বিএনপি চেয়ারপারসন কোনো সিদ্ধান্ত না নিলে চট্টগ্রামের জ্যেষ্ঠ এ রাজনীতিবিদ সপ্তাহ খানেকের মধ্যে পদত্যাগ করতে পারেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত