,

ধর্ষণ করতে গিয়ে লিঙ্গ হারালো যুবক!

 

আন্তর্জাতিক ডেস্ক : তাঁকে ধর্ষণ করার চেষ্টা করেছিল। তাই এক প্রতিবেশী যুবকের যৌনাঙ্গে ব্লেড চালিয়ে দিল গৃহবধূ। যদিও গ্রামবাসীর অভিযোগ, স্বামীর কাছে ভালো সাজতেই এই কাজ করেছেন ওই গৃহবধূ। আসলে ওই যুবকের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল তাঁর। আজ ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই থানার আমুড্ডা গ্রামে। এদিকে ঘটনার পর গা ঢাকা দিয়েছে ওই যুবক। গ্রামবাসীর বক্তব্য, লজ্জা ঢাকতেই গা ঢাকা দিয়েছে আক্রান্ত যুবক। খবর-কলকাতা

 

a29ce9a03d18e089461f33f3daa3a8b8
জানা গেছে, গ্রামের এক গৃহবধূর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল প্রতিবেশী যুবক প্রসেনজিৎ মালের। গৃহবধূর স্বামী কাজের জন্য বাইরে বেরিয়ে গেলেই বাড়িতে আসত ওই যুবক। আজ ভোরের দিকে গৃহবধূর স্বামী ঘর থেকে বেরিয়ে যেতেই ওই যুবক ঢুকে পড়ে। কিছুক্ষণ পর স্বামী ঘরে ঢুকে ওই যুবকের সঙ্গে স্ত্রীকে অন্তরঙ্গ মুহূর্তে দেখতে পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন। স্বামীর অভিযোগ, তিনি আজ ভোরে বাড়ি থেকে বেরিয়ে যান। ফিরে এসে দেখেন প্রসেনজিৎ স্ত্রীর মুখ চেপে ধরে রয়েছে। এরপর স্ত্রীকে মারধর শুরু করেন স্বামী। ঠিক তখনই প্রসেনজিৎ মালের যৌনাঙ্গে ব্লেড চালিয়ে দেন গৃহবধূ। রক্তাক্ত প্রসেনজিৎ চিৎকার করতে করতে বাড়ির বাইরে চলে আসে। পরিবারের লোকজন তাঁকে রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করে। তার যৌনাঙ্গে তিনটি সেলাই দিতে হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। অসুস্থ প্রসেনজিৎ পলাতক।
গৃহবধূর অভিযোগ, “প্রতিবেশী যুবক প্রায় আমাকে কুপ্রস্তাব দিত। আজ স্বামী বাড়ি থেকে বেরিয়ে যেতেই ওই যুবক আমার মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। আমি তখন আত্মরক্ষার স্বার্থে ব্লেড চালিয়ে দিই।” গ্রামের বাসিন্দা তৃণমূলের আমুড্ডা বুথ সভাপতি আবুল বাসারের অভিযোগ, “প্রায় ন’মাস ধরে ওদের মধ্যে সম্পর্ক ছিল। কিন্তু, আজ স্বামী দেখে নেওয়ায় নিজে বাঁচতে প্রসেনজিতের যৌনাঙ্গে ব্লেড চালায় ওই গৃহবধূ।” ঘটনার খবর পেয়ে গ্রামে যায় পাইকর ফাঁড়ির পুলিশ। প্রসেনজিতের বিরুদ্ধে থানায় ধর্ষণের চেষ্টার লিখিত অভিযোগ দায়ের করেছেন দম্পতি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে