,

কোন দুই ভাগ্যবান আসছেন বিএনপির স্থায়ী কমিটির শূন্য পদে?

Bnp-ledarনিউজ ডেস্ক : জাতীয় কাউন্সিলের সাড়ে ৪ মাস পর শনিবার (০৬ আগস্ট) ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে জাতীয় স্থায়ী কমিটির দু’টি পদ ফাঁকা রেখে কয়েকজন সিনিয়র নেতার ‘অপেক্ষা’ দীর্ঘায়িত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।এই দুই পদের জন্য অনেকেই অপেক্ষা করছেন বলে জানা গেছে।

এ দু’টি পদের জন্য শাহ মোয়াজ্জেম হোসেন, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান ও মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদের নাম জোরে-সোরে উচ্চারিত হচ্ছে বিএনপিতে। তবে এ চার জনই বর্তমানে আছেন ভাইস চেয়ারম্যান পদে।

এদের মধ্যে শাহ মোয়াজ্জেম হোসেন ৪ নম্বর, আবদুল্লাহ আল নোমান ৫ নম্বর, মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ ১২ নম্বর ও সেলিমা রহমান রয়েছেন ১৫ নম্বর সিরিয়ালে।

সূত্রমতে, কাঙ্ক্ষিত পদ না পাওয়া এই চার নেতার মধ্যে অন্তত দুইজন তাৎক্ষণিকভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। শেষ পর্যন্ত এই দুই নেতার শুভাকাঙ্খীরা তাদের বোঝাতে সক্ষম হন, স্থায়ী কমিটির শূন্য পদ পূরণের জন্য যাদের নাম বার বার উচ্চারিত হয়েছে তাদের সবাইকে ভাইস চেয়ারম্যান পদে রাখা হয়েছে। সুতরাং শূন্য দুই পদ পূরণ করতে হলে ভাইস চেয়ারম্যানদের-ই ডাক পড়বে।

গত দুই দিন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে- শূন্য দুই পদ পূরণের জন্য ঘোষিত কমিটির ৪ ও ৫ নম্বর ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন ও আবদুল্লাহ আল নোমান-ই এগিয়ে আছেন।

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শাহ মোয়াজ্জেম হোসেন হতে পারতেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এক মাত্র সদস্য, যাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে জীবন্ত কিংবদন্তিই বলা চলে।

সূত্রমতে, দলীয় পরিমণ্ডলে চলতে থাকা এই আলোচনা এরই মধ্যে লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কানে পৌঁছেছে।কমিটি ঘোষণার পরের দিন লন্ডনে এক ঘনিষ্ঠজনের সঙ্গে আলাপকালে স্থায়ী কমিটিতে শাহ মোয়াজ্জেম হোসেনের থাকা উচিৎ বলে মন্তব্য করেছেন তিনি।

এদিকে বিগত আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেওয়া আব্দুল্লাহ আল নোমানকে স্থায়ী কমিটিতে না রাখায় অনেকেই বিস্মিত হয়েছেন।

তারা বলছেন, বিএনপির রাজনীতিতে পরীক্ষিত এই নেতা যখন দলের ১ নম্বর যুগ্ম মহাসচিব তখন বিএনপিতে যোগ দিয়েছিলেন বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সূত্রমতে, নোমানকে নিয়ে দলের অভ্যন্তরে চলতে থাকা এই আলোচনাও খালেদা জিয়া, তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলামের কান পর্যন্ত পৌঁছেছে। সব কিছু ঠিক থাকলে স্থায়ী কমিটির শূন্য দুই পদের একটিতে ঢুকে পড়ার সম্ভাবনা আছে নোমানেরও।

তবে স্থায়ী কমিটিতে একজন নারী সদস্য রাখার বাধ্যবাধকতা থাকলে সেলিমা রহমানও ঢুকে যেতে পারেন এই এলিট ফোরামে। আবার মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদকেও দেখা যেতে পারে বিএনপির স্থায়ী কমিটিতে।

এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শূন্য পদ বিএনপি নেতাদের দিয়েই পূরণ করা হবে। বাইরে থেকে তো কাউকে আনা হবে না। অপেক্ষা করেন, সব দেখতে পারবেন। গোনিউজ

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা