,

অথচ কাজলকে দেখতেই পারতেন না শাহরুখ!

shah-rukh-khan-kajol-_229284বিনোদন ডেস্ক : বলিউডের সেরা জুটি বলে মনে করা হয় শাহরুখ-কাজলকে। অথচ যখন প্রথম দেখা হয়েছিল, তখন নাকি কাজলকে দেখতেই পারতেন না শাহরুখ খান। এমনকি আমির খানকেও কাজলের সঙ্গে কাজ করতে মানা করেছিলেন!

আর এই স্বীকারোক্তি খোদ কিং খানেরই।

কী ঘটেছিল?

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, ‘বাজিগর’ ছবিটি করার সময় কাজলের অভিনয় দক্ষতা সম্বন্ধে জানার জন্য শাহরুখকে ফোন করেন আমির খান। তখন আমিরকে নাকি তিনি জানিয়েছিলেন, কাজল মোটেই ভাল অভিনেত্রী নন।

শাহরুখের কথায়, ‘আমি আমিরকে মেসেজ করেছিলাম কাজল খুবই খারাপ, কাজের প্রতি ওর কোনও ফোকাস নেই। তুমিও কাজলের সঙ্গে কাজ করতে পারবে না।’

কিন্তু সেদিন বিকেলের মধ্যেই কাজলের পারফরম্যান্স দেখে তার প্রতি ধারণা বদলে যায় শাহরুখের।

বলিউড বাদশা বলেন, ‘আমি সে দিন বিকেলেই আমিরকে ফোন করে বলেছিলাম আমি জানি না এটা কীভাবে হল, কিন্তু কাজল অনস্ক্রিন ম্যাজিক করতে পারে।’

তাদের আলাপ এ ভাবেই। তবে বন্ধুত্ব হতে একটু সময় লাগে। ‘বাজিগর’-এর সেট থেকেই বন্ধুত্ব হয় তাদের মধ্যে। সেটে কাজলকে বেশি কথা বলতে দেখে রেগে যান শাহরুখ। তাকে চিৎকার করে ‘শাট আপ’ বলেন তিনি। আর সেখান থেকেই শুরু বন্ধুত্বের। সেই বন্ধুত্ব পর্দায় হোক বাস্তবে হোক আজও অটুট।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা