,

স্পর্শ করা যাবে নতুন প্রযুক্তির ভিডিও

sporsho_photoঅনলাইন ডেস্ক : ইচ্ছা করলেই হাত দিয়ে ছুঁয়ে দিতে পারবেন পছন্দের নায়ক বা নায়িকাকে। আঙুলটাকে মোবাইলের স্ক্রিনে লেগে থাকা নায়ক বা নায়িকার গালে ঠেকালেই সেটা টোল ফেলে খানিক ভিতরে ঢুকে যাবে। নতুন প্রযুক্তির সাহায্যে চমকপ্রদ এই ভিডিও তৈরির প্রক্রিয়া আবিষ্কার করেছেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষকরা।

গবেষকরা জানিয়েছেন, শুধু স্মার্টফোন বা টাচ-প্রযুক্তিতেই নয়, মজাদার এই ভিডিও উপভোগ করা যাবে কম্পিউটার স্ক্রিনেও। সেক্ষেত্রে হাতের বদলে ব্যবহার করতে হবে মাউস। গবেষকরা বিষয়টাকে এভাবে ব্যাখ্যা করেছেন, “ধরুন কোনো রকস্টারের গিটার হাতে নিয়ে গান গাওয়ার ভিডিও দেখছেন। চাইলে তার গিটারটি বাজাতে পারবেন আপনিও। শুধু ‘জুম’ করে গিটারটিকে সামনে এনে এর তারে টান দিন। চোখের সামনেই দেখবেন আপনার সুরেই তারগুলি নড়ছে।” অবশ্য এতে রকস্টারের গানের সুরে ব্যাঘাত ঘটবে কি না, তা অবশ্য জানাননি তারা।

কিংবা আপনি হয়তো কোনো ব্রিজের ভিডিও দেখছেন। আঙুলে ছুঁয়ে দিলে কী হবে? দেখবেন দুলে উঠছে ব্রিজ। আর তাতে চলা গাড়িগুলিও যাচ্ছে উল্টে পাল্টে। কিন্তু কীভাবে হবে এইসব আজব কীর্তিকলাপ? গবেষকদের বক্তব্য, ভাইব্রেশন বা কম্পনকে কাজে লাগিয়ে ব্যাপারটিকে সম্ভব করেছেন তারা। হাতের ছোয়া বা মাউসের ক্লিককে কম্পন হিসেবে গ্রহণ করে ওই বিশেষ ভিডিও প্রযুক্তি। তারপর রীতিমতো অংক কষে ঠিক করে এই কম্পনে নির্দিষ্ট বস্তু বা ব্যক্তির প্রতিক্রিয়া কী হওয়া উচিত। আর এভাবেই দর্শক ভিডিওতে দেখতে পাবেন কম্পনের প্রভাব। যদিও বিষয়টি সময় ও ব্যয় সাপেক্ষ বলে জানিয়েছেন গবেষকরা। এই প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন গেম খেলার অভিজ্ঞতাকে আরও জীবন্ত করে তোলা যাবে বলেও জানিয়েছেন গবেষকরা। সূত্র: সংবাদ প্রতিদিন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা