,

দিনাজপুরে সেলফি তুলতে গিয়ে দুই ছাত্রের মৃত্যু

s6নিউজ ডেস্ক : দিনাজপুরে নদীর পাড়ে সেলফি তুলতে গিয়ে পা ফসকে নদীতে পড়ে দুই কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তারা দিনাজপুর শহরের হলিল্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

নিহতরা হলেন দিনাজপুর শহরের ক্ষেত্রীপাড়া এলাকার সাইদুল আলমের ছেলে সাজিদ হোসেন সাদ (১৮) ও মুন্সিপাড়া এলাকার মির্জা মমতাজুল ইসলামের ছেলে মির্জা সাকিল শামীম বিশাল (১৭)।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলা ও চিরিরবন্দর উপজেলার মধ্যবর্তী স্থান দিয়ে বয়ে যাওয়া আত্রাই নদী থেকে স্থানীয়দের সহায়তায় তাদের মরদেহ উদ্ধার করে ডুবুরিরা।

প্রত্যক্ষদর্শী সদর উপজেলার মহনপুর এলাকার বাসিন্দা মিথুন জানান, তিনি মোটরসাইকেল নিয়ে মহনপুর ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলেন। এ সময় তিনি দেখেন, দুই যুবক ব্রিজের উত্তর পাশে রাবার ড্যামের কাছে নদীর ধারে সেলফি তুলছে। একজন পা ফসকে পড়ে যাচ্ছিল। এ সময় অপর যুবক তাকে ধরতে গেলে দু’জনই নদীর স্রােতে ভেসে যায়।

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, বেলা ১টার দিকে ৪ বন্ধু মিলে সদর উপজেলার মোহনপুর আত্রাই নদীতে গোসল করতে নামে। এ সময় নদীর পাড়ে উঠে সাজিদ হোসেন সাদ ও মির্জা সাকিল শামীম সেলফি তুলছিল। ওই সময় তারা পা ফসকে নদীতে পড়ে তলিয়ে যায়। পরে অপর দুই বন্ধু বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন ঘটনাস্থলে যায়।

খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের সদস্যরা, স্থানীয় জনগণ ও রংপুর থেকে ডুবুরিরা নদীতে নেমে খোঁজাখুঁজির প্রায় আড়াই ঘণ্টা পর বিকেল সাড়ে ৩টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে।

দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম জানান, পানির প্রবল স্রােতের কারণে তারা তলিয়ে গেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা