,

নিজের নামে সংগঠনের খবরে ক্ষুব্ধ জয়

s16অনলাইন ডেস্ক : নিজের নামে একটি সংগঠনের আত্মপ্রকাশের তৎপরতা দেখে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, ”আমার পরিবার এবং আমি চাই না যে অহেতুক আমাদের পরিবারের নাম ব্যবহার হোক।”

‘বাংলাদেশ আওয়ামী সজীব ওয়াজেদ জয় লীগ’ নাম নিয়ে ওই সংগঠনের খবর একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশের প্রেক্ষাপটে নিজের ফেইসবুক পাতায় এই প্রতিক্রিয়া জানান জয়।

হাসু সরদার নামে এক ব‌্যক্তি এই সংগঠনটি গড়ে তুলছেন বলে জানা গেছে। এদিকে এমন সংগঠনের খবরে ক্ষুব্ধ আওয়ামী লীগের নেতারাই।

জয় সোমবার ফেইসবুকে লিখেছেন, ”এতে কেবলই আমাদের দল এবং পরিবারের ভাবমূর্তি, বিশেষ করে আমার পিতামহ জাতির পিতা বঙ্গবন্ধুর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়।”

তিনি লিখেছেন, ”এই লীগ পুরোপুরি অননুমোদিত এবং আমার ও বাংলাদেশ আওয়ামী লীগের সাথে এর কোনো সম্পর্ক নেই”। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা