,

এরভিনের শতকে লড়ছে জিম্বাবুয়ে

CRICKET-ZIM-NZLস্পোর্টস ডেস্ক : দীর্ঘ ২০ মাস স্বেচ্ছা বিরতির পর সাদা পোশাকে ফিরেই ইনিংস ব্যবধানে হেরেছিল জিম্বাবুয়ে। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে দারণ এক সেঞ্চুরি করেছিলেন শেন উইলিয়ামস। প্রত্যার্তনের টেস্টে জিম্বাবুয়ানদের বলার মতো ঘটনা ছিল ওটাই।

এদিকে বুলাওয়ের দ্বিতীয় ম্যাচটাও হয়তো ইনিংস ব্যবধানেই হারতে পারে জিম্বাবুয়ে, আবার নাও পারে। তবে গল্প করার মতো উপলক্ষ্য ইতিমধ্যেই পেয়ে গেছে স্বাগতিকরা। দারুণ এক সেঞ্চুরি করেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান ক্রেইগ এরভিন। তৃতীয় দিন শেষে অপরাজিত আছেন ১১৫ রানের ক্যারিয়ার সেরা এক অনবদ্য ইনিংস খেলে। কিউদের বোল্ট, সাউদি, ওয়াগনার, শোধি ও সান্টনারদের মত বিধ্বংসী বোলারদের করা ২১৩টি বল মোকাবেলা করে ১৫টি চারের সাহায্যে টেস্ট ক্যারিয়ারের প্রথম শতকটি হাঁকালেন মাত্র ৯ টেস্ট খেলা বাঁহাতি এরভিন।

এছাড়া দুর্দান্ত ওই সেঞ্চুরি করার পথে তাকে যোগ্য সঙ্গ দেন অভিষিক্ত ব্যাটসম্যান পিটার মুর। দিনের একেবারে শেষ প্রান্তে এসে ধৈর্য্য হারিয়ে শোধির শিকারে পরিণত হওয়ার আগে করেন ৭১ রানের অনবদ্য এক ইনিংস। আর এই দু’জনে মিলে ৪০.৫ ওভার খেলে ১৪৮ রানের রেকর্ড জুটি গড়েছেন। যার ফলে জিম্বাবুয়েকে ফলোঅন এড়াতে করতে হবে আরও ৭৭ রান। এই দু’জনের দারুণ ব্যাটিংয়ে টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩০৫ রান তুলেছে জিম্বাবুয়ে। তারপরও এখনো ২৭৭ রানে পিছিয়ে স্বাগতিকরা। দলের পক্ষে মায়োয়ো ২৬, চিবাবা ৬০ ও উইলিয়ামস ১৬ রান করেন। কিউই বোলারদের মধ্যে দুই স্পিনার শোধি ও সান্টনার ২টি করে এবং সাউদি ও ওয়াগনার ১টি করে উইকেট লাভ করেন।
এর আগে ল্যাথাম-উইলিয়ামসন-টেইলরের শতকে ৪ উইকেটে ৫৮২ রান তুলে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা