,

র‌্যাবের দ্বিতীয় তালিকায় নিখোঁজ ৭০

Rabনিজস্ব প্রতিবেদক : সারাদেশে নিখোঁজদের আগের করা তালিকা দ্বিতীয়বার হালনাগাদ করে ৭০ জনের তথ্য দিয়ে নতুন একটি তালিকা প্রকাশ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার সন্ধ্যায় এই তালিকা প্রকাশ করা হয়। রাত ৯টায় তালিকাটি র‌্যাবের অনলাইন মিডিয়া সেলের ফেসবুক পেজেও প্রকাশ করা হয়। এর আগে ২৫ জুলাই প্রথমবার তথ্য হালনাগাদ করে ৬৮ জন নিখোঁজের তালিকা প্রকাশ করেছিল র‌্যাব। নতুন তালিকায় নিখোঁজ হওয়া ব্যক্তিদের বয়স ১৫ থেকে ৪০ এর মধ্যে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মোহাম্মদ মুফতি মাহমুদ খান বলেন, গত ২০ জুলই র‌্যাবের ফেসবুক পেজে সারাদেশে নিখোঁজ হওয়া ২৬১ জন ব্যক্তির তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকা প্রকাশের পর দীর্ঘদিন নিখোঁজ থাকা অনেকে পরিবারের কাছে ফিরে আসেন। এই তালিকা হালনাগাদ করা একটি চলমান প্রক্রিয়া। এই তালিকা প্রকাশের পর কেউ যদি ফিরে আসেন বা তালিকার বাইরেও যাদি কেউ নিখোঁজ থাকেন তাহলে র‌্যাবকে ০১৭৭৭৭২০০৭৫ নম্বর মোবাইল ফোনে জানাতে অনুরোধ করেছেন র‌্যাবের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। সূত্র: মানবকন্ঠ

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা