,

আইফোন বিস্ফোরণের পর…

photo-1470664465অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়ার সিডনির বাসিন্দা গ্যারাথ ক্লিয়ার। একটি বিজ্ঞাপনী সংস্থার ব্যবস্থাপনা বিভাগের এই কর্মকর্তা প্রতিদিনের মতোই সাইকেল চালিয়ে নিজের কর্মস্থলে যাচ্ছিলেন। পকেটে আইফোন সিক্স মোবাইল ফোন, সাইকেলের ক্যারিয়ারে রাখা ল্যাপটপ।

হঠাৎ তাঁর পকেটের মোবাইল ফোনটি অস্বাভাবিক গরম হয়ে ওঠে। ব্যাপারটি বোঝার জন্য সাইকেল থামাতেই লক্ষ করেন তাঁর প্যান্ট থেকে ধোঁয়া বেরুচ্ছে। একপর্যায়ে বৈদ্যুতিক বিস্ফোরণের মতো শব্দের সঙ্গে প্যান্টের পকেটের স্থানটিতে পুড়ে যাওয়ার অনুভূতি হয় তাঁর।

হতবাক গ্যারাথ এরপর দ্রুত মোবাইলটি বের করার চেষ্টা করেন। কিন্তু তীব্র গরমের কারণে ফোনটি বের করতে পারেননি।

পায়ে পুড়ে যাওয়ার তীব্র জ্বালা নিয়ে তিনি সাইকেলসহ পড়ে যান। এবং একপর্যায়ে কোনোমতে যখন আইফোনটি বের করে আনেন, তখন মোবাইলটিতে আগুন জ্বলছে।

পরে গ্যারাথ বুঝতে পারেন, অ্যাপেল ইনকরপোরেটের তৈরি করা তাঁর আইফোন ৬ সেটটিতে হঠাৎ আগুন ধরে গেছে। আর তা থেকেই প্যান্টের বেশ অনেকটি অংশ ও পায়ের বেশ খানিকটা জায়গা পুড়ে গেছে। পরে গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

গ্যারাথ ক্লিয়ার এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর টুইটারের মাধ্যমে আইফোনের লিথিয়াম আয়ন ব্যাটারি সম্পর্কে সবাইকে সতর্ক করার চেষ্টা করেছেন। নিজের ছবি প্রকাশ করে তিনি জানিয়েছেন, এই ধরনের লিথিয়াম ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে গেলে যে কোনো সময় ফেটে বিপদ ঘটতে পারে।

টুইটে তিনি মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপেলকে পুরো ঘটনাটি তদন্ত করারও আহ্বান জানান। গ্যারাথ লিখেছেন, ‘আমি কোনো ক্ষতিপূরণ চাচ্ছি না। কিন্তু আমি চাই কী থেকে এই ঘটনাটি ঘটেছে, অ্যাপেল সেই বিষয়ে তদন্ত করুক, যাতে ভবিষ্যতে কারো ক্ষেত্রে এমন ঘটনা আর না ঘটে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা