,

মাশরাফির প্রশংসায় আকিব জাভেদ

photo-1470672220স্পোর্টস ডেস্ক : তাঁকে বলা হয়ে থাকে বাংলাদেশের ক্রিকেটকে বদলে দেওয়ার নায়ক। তিনি বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তাঁর নেতৃত্বেই সীমিত ওভারের ক্রিকেটে বেশ কিছুদিন ধরেই দারুণ সাফল্য পাচ্ছে বাংলাদেশ।

পাকিস্তানের সাবেক তারকা পেসার আকিব জাভেদও এবার মাশরাফির প্রশংসা করলেন। বাংলাদেশের বোলিং পরামর্শক হিসেবে ঢাকা এসে তিনি বলেন, ‘উপমহাদেশের ক্রিকেটের দিকে তাকালে আমরা দেখি পাকিস্তানের হয়ে ইমরান খান, ভারতের হয়ে মহেন্দ্র সিং ধোনি ও সৌরভ গাঙ্গুলী সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন। তাঁদের নেতৃত্বে তরুণরা দেশের হয়ে সবটুকু ঢেলে দিয়েছেন। মাশরাফির ব্যাপারটাও তেমন। তাঁদের নেতৃত্বে গত কিছুদিন ধরে দারুণ খেলছে বাংলাদেশ।’

বাংলাদেশের বোলিংও দারুণ উন্নতি করেছে বলে মনে করেন এই পাকিস্তানি পেসার, ‘আগে শুধু পেসার হিসেবে মাশরাফিকেই চিনত সবাই। এখন দেখছি আরো তিনজন আছেন। মূলত মাশরাফিকে দেখেই তরুণরা উজ্জীবিত হচ্ছে। তাই দলটি সাফল্যও পাচ্ছে।’

আসলেও তাই, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে দারুণ খেলে আসার পর মাশরাফির নেতৃত্বে ঘরের মাঠেও দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ। গত বছর ঘরের মাঠে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে চারটি সিরিজ জিতেছে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা