,

‘সশস্ত্র প্রতিরোধকেই একমাত্র পথ মনে করেন কাশ্মিরিরা’

 

 

আন্তর্জাতিক ডেস্ক :সশস্ত্র প্রতিরোধই কাশ্মিরিদের অস্তিত্ব রক্ষার একমাত্র পথ; মন্তব্য করেছেন হিজবুল মুজাহিদিনের কমান্ডার সৈয়দ সালাহউদ্দিন। ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের সহিংসতা নিরসনে শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করার দাবি তুলেছেন তিনি। রবিবার পাকিস্তানের কাছে এই দাবি তোলেন তিনি।

f475559897a34ebda879288c3a686f75-57a88864aa0ff

তিনি মনে করেন, শান্তিপূর্ণ সমাধান না এলে পাকিস্তানের উচিত হবে ভারতের সঙ্গে সব রকম কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা। কাশ্মিরে বুরহান মুজাফফর ওয়ানি হত্যার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বুরহান হত্যা ভারত অধ্যুষিত কাশ্মিরের সংগ্রামকে নতুন মাত্রা দিয়েছে।

করাচিতে জামায়াত-ই-ইসলামির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস কনফারেন্সে বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন।সৈয়দ সালাহউদ্দিন একই সঙ্গে মুত্তাহিদা জিহাদ কাউন্সিলেরও প্রধান। গণমাধ্যমের মুখোমুখি হওয়ার জন্যই তিনি মুজাফফরাবাদ থেকে করাচিতে এসেছেন।

প্রায় একঘণ্টাব্যাপী ওই প্রেস কনফারেন্সে তিনি আরও বলেন, ‘আজ ভারত অধ্যুষিত কাশ্মিরে কারফিউয়ের ৩০তম দিন চলছে।এখন পর্যন্ত সহিংসতায় ৬৫ জন নিহত ও ১২৫ জন আহত হয়েছেন।’

কাশ্মিরে ছররা গুলি ব্যবহার করে সহিংসতা চালিয়ে যাচ্ছে ভারত। এ অবস্থায় কাশ্মিরের পাশে দাঁড়ানোর ‘নৈতিক দায়’ বর্তায় পাকিস্তানের ওপর- এমনটাও দাবি করেন তিনি।

সালাহউদ্দিন জানান, কাশ্মির ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল এ পর্যন্ত ১৮টি বৈঠক করলেও তা বাস্তবায়িত হয়নি বলে ভারত থেকে পাকিস্তানের রাষ্ট্রদূত প্রত্যাহার করারও আহ্বান জানান তিনি।এ ছাড়াও পাকিস্তান সরকারের প্রতি সার্ক সম্মেলন ও বৈঠক বয়কট করার আহ্বান জানান সালাহউদ্দিন।

ভারতের লেখক ও মানবাধিকার কর্মী অরুন্ধতি রয়ের উল্লেখ করে তিনি বলেন, ‘জেনে ভালো লাগে ভারতে অরুন্ধতি রয়ের মতো মানুষও আছেন যারা মানবাধিকার ইস্যুতে নিজের দেশের নীতিকে প্রশ্নবিদ্ধ করতে পিছপা হন না।’

এই প্রেস কনফারেন্স শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই অস্থিতিশীল অবস্থায় অনেক কাশ্মিরিই মনে করেন সশস্ত্র প্রতিরোধই তাদের মুক্তির একমাত্র উপায়।’

উল্লেখ্য, হিজবুল মুজাহিদিন পাকিস্তানভিত্তিক একটি রাজনৈতিক দল। কাশ্মিরের স্বাধীনতায় বিশ্বাসী এই সংগঠনকে ভারত ও যুক্তরাষ্ট্র ‘সন্ত্রাসবাদী সংগঠন’ হিসেবেই বিবেচনা করে থাকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা