,

তারেকের স্ত্রীর প্রশংসায় প্রধানমন্ত্রী

pmনিউজ ডেস্ক : মন্ত্রিসভার বৈঠকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী তার প্রশংসা করেছেন বলে জানা গেছে।

মন্ত্রিসভার একাধিক সদস্য যুগান্তরকে জানিয়েছেন, সভার নির্ধারিত আলোচনা শেষে বিএনপির নতুন কমিটি নিয়ে আলোচনার সূত্রপাত করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটিতে দুটি পদ শূন্য রাখা হয়েছে। শুনেছি তারা এ কমিটিতে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানকে এবং অন্যটিতে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমানকে রাখা হবে।

এ কথা শুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের প্রশংসা করে বলেন, ‘সে শিক্ষিত ও বুদ্ধিমতী। সে ভালো বংশের মেয়ে এবং রাজনীতিতে এলে ভালোই হবে।’
তারেক রহমানের বিয়েতে শেখ হাসিনা।
একপর্যায়ে স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি তো আবার উনারও (জোবাইদা) আত্মীয়।’

তখন মন্ত্রিসভায় অনেকে কৌতূহল প্রকাশ করলে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘জোবাইদা রহমান হচ্ছেন আমার চাচার শ্যালিকার মেয়ে। ফলে উনি সম্পর্কে আমার খালাতো বোন হন।’

প্রসঙ্গত, ষষ্ঠ কাউন্সিলের পর গত শনিবার বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এদিন ১৯ জন স্থায়ী কমিটির সদস্যের মধ্যে ১৭ জনের নাম ঘোষণা করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে