,

ডায়ানাকে ‘প্যান্টি’ বললেন মিকা?

 

 
বিনোদন ডেস্ক :ধরুন আপনার পদবী ‘পেন্টি’। সেটাই যদি বিকৃত করে কেউ ‘প্যান্টি’ বলে! কেমন লাগবে তখন? নিশ্চয়ই অপমানিত বোধ করবেন। ঠিক এই ঘটনাই ঘটেছে বলি নায়িকা ডায়ানা পেন্টির সঙ্গে। আর এই কাণ্ড ঘটালেন গায়ক মিকা সিংহ।
বিষয়টা ঠিক কী?

image
সম্প্রতি মুম্বইতে ‘হ্যাপি ভাগ জায়েগি’-র মিউজিক্যাল প্রমোশনে হাজির ছিল গোটা টিম। পরিচালক মুদাসার আজিয়া, প্রযোজক কৃষিকা লুলা তখন মঞ্চে। একে একে ওঠেন ডায়ানা সহ গোটা টিম। হাজির ছিলেন মিকাও। অডিয়েন্সের সামনে মাইক হাতে হঠাত্ মিকা হাসতে হাসতে বলেন, ‘‘ডায়ানা প্যান্টি, মিকা কাছা।’’
মিকার এই বিতর্কিত মন্তব্যে স্তম্ভিত হয়ে যান উপস্থিত সকলে। দর্শকদের মধ্যে থেকেও নানা রকম মন্তব্য ভেসে আসতে থাকে। রাগে মুখ লাল হয়ে যায় ডায়ানার। সকলের সামনে তাঁর পদবী বিকৃত করার জন্য অপমানিত বোধ করেন নায়িকা। কিন্তু প্রকাশ্যে মিকাকে কিছুই বলেননি।
পরে ডায়ানা ঘনিষ্ঠ মহলে রাগে ফেটে পড়েন। শুধুমাত্র সিনক্রিয়েট করে অনুষ্ঠান বানচাল করতে চাননি বলে নাকি সে দিন মিকাকে কিছু বলেননি। তবে মিকার ওপরে যে তিনি বিরক্ত তা বুঝিয়ে দিয়েছেন তাঁর ব্যবহারে। গোটা বলি মহলও মিকার ব্যবহারে অবাক। তবে কেউ কেউ অবশ্য বলছে, রাখি সবন্তকে প্রকাশ্যে চুমু খেয়ে যখন মিকা পাবলিসিটি কুড়োতে পারেন তখন এই কুরুচিকর মন্তব্যও একমাত্র মিকার পক্ষেই করা সম্ভব।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা