,

হবু স্ত্রীর জন্যই নিজেকে নিরাপদ রাখছেন সালমান

 

 

বিনোদন ডেস্ক : বয়স পঞ্চাশের কোটা পেরিয়ে গেছে সুপারস্টার অভিনেতা সালমান খানের। মধ্য বয়সে এসেও এখনও তিনি বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর তিনি। যার নাম শুনলেই হাজারও রূপসী থেকে বলিউডের নায়িকাদেরও লাইন পরে যায়, অথচ সেই মানুষটিও নাকি এখনও সেক্স-ই করেননি। শুধু তাই না, হবু স্ত্রীর জন্য নিজেকে অন্যান্য নারীর থেকে নিরাপদে রেখেছেন বলে মন্তব্য করেন সালমান!

salman-28.01.2015_88192

গত রোববার ছোট ভাই সোহেল খানের পরিচালনায় আসন্ন সিনেমা ‘ফ্রিকি আলী’ সিনেমার ট্রেলার লাঞ্চিং অনুষ্ঠানে খোশ মেজাজে হাজির ছিলেন ভাইজান খ্যাত সালমান খান। নিজের প্রযোজনায় ছোট ভাইয়ের পরিচালনায় ‘ফ্রিকি আলী’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে আছেন মেধাবী অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। তারকাসমৃদ্ধ এই ট্রেলার লাঞ্চিংয়েই সালমান নিজের সিক্রেট ফাঁস করেন!

মূলত নিজের আসন্ন সিনেমা নিয়ে কথা বলছিলেন নওয়াজ। সেখানে ‘ফ্রিকি আলী’ নিয়ে বলতে গিয়ে নওয়াজ বলেন, এই ছবিতে তিনি বরাবরই সেক্স করতে চান কিন্তু মা তাকে সেক্স করতে বারণ করেন। এবং মা তাকে বলেন যে, বিয়ের পর সেক্স করতে!

নওয়াজ যখন ছবির চরিত্র নিয়ে গণমাধ্যমে বলছিলেন তখন একজন প্রশ্ন করে বসেন ব্যক্তিগত জীবনেও নওয়াজ অন্য নারীর সাথে সেক্স করতে চান কিনা? নওয়াজ উত্তর দেয়ার আগেই প্রশ্নটা নিজের দিকে নিয়ে যান সালমান।

ওই সাংবাদিকের করা প্রশ্নের উত্তরে সালমান মজা করে বলেন, নওয়াজতো বিয়েই করে ফেলেছে!

এরপর নওয়াজককে করা একই প্রশ্ন করা হয় সালমানকেও। সাবলীলভাবে সালমান উত্তরে বলেন, আমি আগেও বহুবার বলেছি যে আমি বিয়ে করেনি। আর এখনও সেক্সও করেনি কারো সাথে।

এরআগে ‘কফি উইথ করন’-এ নিজের বিয়ে ও সেক্স নিয়ে কথা বলেছিলেন সালমান। সেখানে তিনি এখনও ভার্জিন আছেন বলে দাবী করেন। এবং হবু স্ত্রীর জন্য নিজেকে হেফাজত করে চলছেন বলেও সোজাসুজি কথা বলেন সুপারস্টার সালমান খান!

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে