,

কোয়েটায় হামলার পেছনে দায়ী ভারতীয় RAW: বেলুচিস্তান মুখ্যমন্ত্রী

 

আন্তর্জাতিক ডেস্ক :পাকিস্তানের বেলুচিস্তানের কোয়েটায় একটি বেসামরিক হাসপাতালে বোমা হামলায় হতাহতের ঘটনায় ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্স অ্যান্ড অ্যানালাইসিস উইংকে (RAW) দায়ী করেছেন প্রদেশটির মুখ্যমন্ত্রী সানাউল্লাহ জেহরি।সোমবার সকালে হামলার পর দেশটির টিভি চ্যানেল জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেন। খবর দ্য ডনের।

1007548-SanaullahZehri

সাক্ষাৎকারের নিহতদের সংখ্যা উল্লেখ না করলেও কোয়েটার হামলায় ৪০ জন আহত হয়েছেন বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।সন্ত্রাসীদের টার্গেট দুর্বল জায়গা মন্তব্য করে জিও নিউজকে সানাউল্লাহ জেহরি বলেন, তাদের কাছে আমরা কোনো ভাবেই মাথা নত করবো না।

প্রসঙ্গত, পাকিস্তানের বেলুচিস্তানের কোয়েটায় একটি বেসামরিক হাসপাতালে সকালে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫৩ জন নিহত হয়। এ ঘটনায় আহত হয় সাংবাদিক-আইনজীবীসহ আরও অন্তত ৩০ জন। বিস্ফোরণের আগে সোমবার ভোরে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে বেলুচিস্তান বার অ্যাসোসিয়েশনের সভাপতি বিলাল আনওয়ার কাসি নিহত হন। হাসপাতালে বিলালের মৃতদেহ দেখতে আইনজীবীরা উপস্থিত হওয়ার পরই এই বোমা হামলার ঘটনা ঘটে বলে প্রচার করছে পাকিস্তানি মিডিয়া।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা