,

নবীনগরের তিন জন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন

shya,maনবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : দলের ষষ্ঠ কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার প্রায় সাড়ে চার মাসের বেশি সময় পর নতুন নির্বাহী কমিটি ঘোষণা করেছে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন নেতাদের নাম ঘোষণা করেন। ঘোষিত বি.এন.পি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যপদের তালিকায় নবীনগরের তিনজনের নাম রয়েছে। উক্ত তালিকায় নবীনগরের চার বারের সংসদ সদস্য কাজী মোঃ আনোয়ার হোসেন ,তকদির হোসেন মোঃ জসীম পূনরায় সদস্য পদে নির্বাচিত হন। এছাড়াও সালাহ্ উদ্দিন ভূঁইয়া শিশির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পদে নতুন ভাবে নির্বাচিত হন। উলেখ্য নবীনগর উপজেলার যশাতুয়া গ্রামের কাজী মো: আনোয়ার হোসেন, বীরগাও গ্রামের তকদির হোসেন মোঃ জসীম , ধনাশী গ্রামের কাজী সালাহ্ উদ্দিন ভূঁইয়া শিশির।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা