,

সরাইলে মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠালেন মা

grafer-সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলে মাদকাসক্ত ছেলে রুবেল মিয়াকে (২৫) কারাগারে পাঠালেন তার মা মোছাঃ আলেয়া বেগম। মায়ের দেয়া লিখিত অভিযোগের ভিত্তিতে গতকাল তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। রুবেল সদর উপজেলার নিজসরাইল গ্রামের আব্দুন নূরের ছেলে। পুলিশ ও অভিযোগ পত্র সূত্রে জানা যায়, অটোরিকশা চালক রুবেল দীর্ঘদিন ধরে নানা ধরনের মাদক সেবন করে আসছে। স্ত্রী সন্তানের প্রতি কোন খেয়াল নেই তার। সম্প্রতি মাদকের টাকার জন্য নিয়মিত মায়ের উপর অত্যাচার নির্যাতন করছে। ভাংচুর করছে আসবাবপত্র। এমনকি মা বাবা সহ পরিবারের সকলকে হত্যার হুমকিও দিচ্ছে। যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। গত ৪ আগষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর রুবেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য লিখিত আবেদন করে তার মা আলেয়া বেগম। ইউএনও অফিসার ইনচার্জকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। গতকাল সকালে রুবেলকে তার বসতঘর থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতে ইউএনও ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দা নাহিদা হাবিবা রুবেলকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। একই দিন সকাল বাজারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মূল্য তালিকা না থাকা, পশু খাদ্য ও মানুষের খাদ্য একই সাথে রেখে বিক্রি করার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা