,

তরুণদের বাঁচার উপায় যেন মাদক আর ইয়াবা

2016_06_09_21_51_0নিউজ ডেস্ক : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের হিসাব অনুযায়ী, বাংলাদেশে এখন মাদকসেবীর সংখ্যা ৮০ লাখেরও বেশি। তারা প্রায় সবাই বয়সে তরুণ, ১৭ থেকে ৩৮ বছরের মধ্যে। দেশে মাদক হিসেবে একসময় ফেনসিডিল শীর্ষস্থান দখল করলেও এখন ইয়াবা সবাইকে ছাড়িয়ে গেছে। কক্সবাজার হয়ে আসা ইয়াবা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পরিবহনে কাজ করেন নিম্নবিত্তরা আর তা ব্যবহার করেন মধ্যবিত্ত ও উচ্চবিত্তরা। সম্প্রতি অবশ্য কিছু স্কুল-কলেজের শিক্ষার্থী এবং নারীও ইয়াবাপাচারের সময় ধরা পড়েছে।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. তাজুল ইসলাম জানান, ‘বাংলাদেশে এখন ইয়াবাসেবী তরুণের সংখ্যা ৪০ লাখের কম নয়।’

দেশে ইয়াবা ট্যাবলেট প্রধানত আসে মিয়ানমার থেকে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত চার বছরে ১ কোটি ৭৫ লাখ ৭৪৫ পিস উদ্ধার করেছে কক্সবাজার সীমান্ত এলাকা থেকে। এর মধ্যে ২০১৫ সালে সবচেয়ে বেশি ৫২ লাখ ১৯ হাজার ৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উত্তেজক এই ট্যাবলেট রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলে বিক্রি করছে মাদক ব্যবসায়ীরা। এ জন্য জালের মতো ছড়িয়ে রয়েছে তাদের নেটওয়ার্ক। এমনকি এটি খুচরা পর্যায়ে বিক্রির জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যন্ত ডিলার রয়েছে।

ইয়াবার পরই মাদক হিসেবে বেশি ব্যবহার হয় কফ সিরাপ ফেনসিডিল। ২০১৫ সালে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর ৮৬ হাজার ৪২৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ২০০৯ সালে এর পরিমাণ ছিল ১১ লাখ ১৭ হাজার ৩৫৪ বোতল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক হাফিজুর রহমান জানান, পরিসংখ্যান দেখলেই বোঝা যায়, মাদক হিসেবে ফেনসিডিলের ব্যবহার কমেছে। অন্যদিকে বাড়ছে ইয়াবার ব্যবহার এবং সেটা খুবই দ্রুতগতিতে। যারা ফেনসিডিলে আসক্ত ছিলেন, তারা ইয়াবার দিকে ঝুঁকে পড়ছেন এবং তার সঙ্গে যুক্ত হচ্ছেন নতুন ইয়াবাসেবীরাও।

বাংলাদেশে অন্যান্য মাদক যেমন গাঁজা, হেরোইন, আফিম এবং কিছু উত্তেজক ইনজেকশনের ব্যবহার আছে। গত বছর বাংলাদেশে কোকেন ধরা পড়লেও মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা বলছেন, দেশে এখনো কোকেনের ব্যবহার নেই। তবে পাচারের রুট হিসেবে ব্যবহার হচ্ছে বাংলাদেশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ২০১৫ সালে ৫ দশমিক ৭৪ কেজি কোকেন উদ্ধার করে। এছাড়া গত বছরের মে মাসে বাংলাদেশের শুল্ক বিভাগের কর্মকর্তারা চট্টগ্রাম বন্দর থেকে ১০৭টি নীল রঙের সূর্যমুখী তেলের ব্যারেল জব্দ করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা