,

শক্তিশালী সিন্ডিকেট! “দালাল ও প্রেষণের ঘেরাকলে ধ্বংস হচ্ছে স্বাস্থ্যসেবা”

Sarail-PicHospital-05.08-2সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : গত রবিবার আমাদের ব্রাহ্মণবাড়িয়া .কম “ সরাইল হাসপাতালে জনবল ও এম্বুলেন্স সংকট, দালালদের দৈারাত্ম্য চরমে” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি পড়ে তড়িৎ হাসপাতালের ব্যবস্থাপনা পরিষদের সভা আহবান করেন সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। এমপি ও কার্য-নির্বাহী কমিটির সভাপতি মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সভা। সভার শুরুতেই গত এক মাসের কর্মকান্ড তুলে ধরেন হাসপাতাল কর্তৃপক্ষ। তারা হাসপাতালে দালালদের দৌরাত্ম্যের কথা স্বীকার করেন। প্রতিহত করতে ব্যর্থতার দায় স্বীকার করে এ কাজে সকলের সহযোগীতা চান। এমপি ক্ষোভের সাথে বলেন, যে কোন উপায়ে হাসপাতালকে অবশ্যই দালালমুক্ত করতে হবে। এখানে চিকিৎসক সংকট প্রকট। এর মধ্যে ৩ জন আবার প্রেষণে আছেন। বেতন নিবেন সরাইল থেকে আর সেবা দিবেন অন্য জায়গায়। এটা তো হতে পারে না। ক্ষমতার দাপটে পছন্দের জায়গায় প্রেষণে চলে গিয়ে এখানে সংকট সৃষ্টি করবেন। এটা মেনে নেয়া যায় না। আশ্চর্য বিষয় দালাল ও প্রেষণের ঘেরাকলে ধ্বংস হচ্ছে এখানকার স্বাস্থ্যসেবা। এটা অবশ্যই বড় কোন সিন্ডিকেটের কাজ। আমি এ বিষয়ে আগামী সংসদে কথা বলব। কিছুদিনের মধ্যে এম্বুলেন্স আসবে। ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক ডাঃ মহিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসিনা আখতার, অফিসার ইনচার্জ (তদন্ত) আবদুল হক, মেডিকেল অফিসার কাজী শাহরিয়ার বিন আজহার, সরাইল প্রেসক্লাবের সম্পাদক বদর উদ্দিন, অর্থসম্পাদক মোহাম্মদ মাহবুব খান, মোঃ বশির উল্লাহ ও হাজী মোঃ ইকবাল হোসেন। হাসপাতালের বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক কর্মকান্ড তদারকির জন্য আরএমও’কে আহবায়ক করে ২৩ সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে