,

বোনকে বাঁচাতে গিয়ে ভাইয়ের মৃত্যু

nouka20160802211948নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোনকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে সাকিব (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে আখাউড়া পৌরশহরের খালাজোড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাকিব পৌর এলাকার নারায়ণপুর গ্রামের মিন্টু মিয়ার ছেলে এবং স্থানীয় নূরপূর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে সাকিব তার বোনের সঙ্গে পৌর এলাকার খালাজোড়া বিল থেকে নৌকায় চড়ে বাড়িতে ফিরছিল। এ সময় হঠাৎ তার বোন নৌকা থেকে পানিতে পড়ে যায়। সাকিবও তার বোনকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়।
কিন্তু এ ঘটনায় সাকিবের বোন নৌকা ধরে বেঁচে গেলেও সাকিব নিজে সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। পরে সাকিবকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা