,

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের ৩ দালালকে দণ্ড

PIC-Brahmanbaria20160808143456ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের চিহ্নিত তিন দালালকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুর ১টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস এ অর্থদণ্ড করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- পৌরশহরের মধ্যপাড়া এলাকার মকবুল মিয়ার ছেলে জালাল মিয়া (৩০), পাইকপাড়া এলাকার হারাধন বিশ্বাসের স্ত্রী মায়া রাণী বিশ্বাস (৫০) ও মৌড়াইল এলাকার লিটন মিয়ার স্ত্রী পাপিয়া (২৮)। তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস জানান, দণ্ডপ্রাপ্তরা সকলেই তাদের দোষ স্বীকার করেছেন। তাই তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে সদর হাসপাতাল থেকে দালাল চক্রের ওই তিন সদস্যকে আটক করে সদর মডেল থানা পুলিশ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা