,

ফাঁসির সাজা লিখে বিচারক কলমের নিব ভেঙে ফেলেন কেন?

1463007082নিউজ ডেস্ক: কোন আসামীর ফাঁসির রায় লেখার পরই বিচারক রায় লেখা ওই কলমটির নিব ভেঙে ফেলেন। তবে বিচারক কি কারণে কলমের নিব ভেঙে ফেলেন, জানেন কি?
বিভিন্ন সিনেমায় হয়তো অনেকে এটি দেখেছেন। তবে বাস্তবে নিজের চোখে এটা খুব কম মানুষই দেখেছে। তবে অনেকেই জানেন না এর কারণটা কি? চলুন পাঠক জেনে নেয়া যাক এর কারণ।
এই নিব ভাঙার বিষয়ে অনেকেই অনেক কথা বলেছেন। তবে মূলত তিনটি কারণ এই কাজটি কো হয়ে থাকে।

১. কোনও একটি কলম দিয়ে একবার মৃত্যুদণ্ডের সাজা লিখে ফেলার পর বিচারকরা ওই কলম দিয়ে ভবিষ্যতে আর কোনও বিচারের কাজ করতে চান না কারণ ওই পেনটিকে (মূলত নিবটি যা দিয়ে লেখা হয়) ‘অশুচি’ বলে মনে করা হয়। আসলে কারও জীবন কেড়ে নেওয়ার সিদ্ধান্তকে অশুভ ভাবা হয়।

২. একবার ফাঁসির সাজা ঘোষিত হলে সেই রায়কে আর চ্যালেঞ্জ করা যায় না। রায়কেই চূড়ান্ত সিদ্ধান্তের স্বীকৃতি দেওয়া দেয়ার কারণেই এটি করা হয়। একমাত্র উচ্চতর আদালত (নিম্নতর আদালত যদি রায় দিয়ে থাকে) কেবল সেই রায়কে পুনর্বিচার করতে পারে।

৩. বিচারক ‘অপরাধ বোধ’ থেকে কলমের নিব ভেঙে ফেলেন। কারণ, প্রান নেওয়ার ক্ষমতা শুধু ঈশ্বরেরই আছে বলে মনে করা হয়। তাই বিচারক পেনের নিব ভাঙার মধ্যে দিয়ে বুঝিয়ে দেন যে তিনি শুধু তাঁর পেশাদারি দায়বদ্ধতাটুকুই পালন করেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা