,

অনিল কাপুরের বিরুদ্ধে মানহানির মামলা!

Anil_Kapoorবিনোদন ডেস্ক : কোন সংস্থার হয়ে ব্র্যান্ডিং করতে গিয়ে যে হামেশাই বিপদে পড়েন বলিউডের নায়ক-নায়িকারা, সে কোন নতুন ঘটনা নয়। গত বছরেই তো ‘ম্যাগি’র হয়ে বিজ্ঞাপন করার জন্য মামলা দায়ের করা হয়েছিল অমিতাভ বচ্চন এবং মাধুরী দীক্ষিতের বিরুদ্ধে। সেই তালিকাতেই এবার যুক্ত হল অনিল কাপুরের নাম। তবে, তার ক্ষেত্রে অভিযোগ আরও গুরুতর- সরাসরি মানহানির!

সম্প্রতি ‘একতা ওয়ার্ল্ড ডেভেলপার’ নামে এক রিয়েল এস্টেট সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন অনিল কাপুর। তাদের হয়ে একটি বিজ্ঞাপনে তাই দেখা গেছে অনিল কাপুরকে। সেখানে নায়ক ওই সংস্থার হয়ে ঘোষণা করছেন ‘লাইফ কা চান্স’-এর কথা।

কী এই ‘লাইফ কা চান্স’? ‘একতা ওয়ার্ল্ড ডেভেলপার’-এর বিরার এবং নাসিক টাউনশিপ প্রোজেক্টে সৌভাগ্যবান ৮৫০ জন বিজেতা ঘর পাবেন খুবই কম দামে। যে দাম না কি আবার ভারতের ‘মহারাষ্ট্র হাউজিং অ্যান্ড এরিয়া ডেভেলপমেন্ট অথরিটি’(এমএইচএডিএ)’র বাঁধা দামের চেয়েও কম! সেই বিজ্ঞাপনে তেমনটাই অন্তত দাবি করা হয়েছে।

বিজ্ঞাপনটি নজরে আসতেই নড়েচড়ে বসেছে এমএইচএডিএ। তাদের দাবি, বিজ্ঞাপনে এভাবে কোন সংস্থাকে খাটো করার অধিকার নেই কারোর! সেই জন্য অনিল কাপুরের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করবে বলে ঠিক করেছে তারা।

পাশাপাশি, মামলা দায়ের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ‘একতা ওয়ার্ল্ড ডেভেলপার’ বিরুদ্ধেও। এমএইচএডিএ-র দাবি, ওই সংস্থা তাদের ওয়েবসাইটে দামের একটা তুল্যমূল্য তালিকাও প্রকাশ করেছে, যা নাকি আইনবিরুদ্ধ। সেই জন্য ইতিমধ্যেই অনিল কাপুর এবং ওই সংস্থার কর্ণধার অশোক মোহনানিকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। তবে, বিষয়টি নিয়ে দুই পক্ষের কেউই এখনও পর্যন্ত এমএইচএডিএ-র সঙ্গে কথা বলেননি!

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা