,

অলিম্পিকেও গ্রুপ পর্বেই বাদ পড়ার শঙ্কায় ব্রাজিল!

neymerস্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচে নেইমার আর তাঁর দল দুয়ো শুনে মাঠ ছেড়েছিল। আজ দ্বিতীয় ম্যাচেও ভাগ্য বদলাল না। এবারও যে ব্রাজিল প্রতিপক্ষের জাল খুঁজে পেল না। দক্ষিণ আফ্রিকার পর এবার আরেক সহজ প্রতিপক্ষ ইরাকের বিপক্ষেও গোলশূন্য ড্র করল ব্রাজিল।

অধরা অলিম্পিক স্বপ্ন জয়ের মিশনে নামা ব্রাজিল বরং এবার এমন একটা অপ্রীতিকর রেকর্ড করল; ১৯৭২ সালের পর এই প্রথম অলিম্পিকে প্রথম দুই ম্যাচে গোল করতে ব্যর্থ হলো ফুটবল ইতিহাসের সেরা দলটি।

এই ড্রয়ে ব্রাজিলের ভাগ্য অনেকটাই অন্য দলের ওপর নির্ভরশীল হয়ে গেল। ব্রাজিলের পরের ম্যাচটা গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকে ডেনমার্কের বিপক্ষে। আর ইরাকের ম্যাচ সবচেয়ে দুর্বল, ১ পয়েন্ট নিয়ে শেষে থাকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। শেষ ম্যাচটা ইরাক জিতে গেলে ব্রাজিলকেও জিততেই হবে। শুধু তা-ই নয়, ইরাক যদি গোল করে ড্র করে (১-১ বা ২-২ এমন স্কোরে) ব্রাজিল গোলশূন্য করলেও বাদ পড়ে যাবে।

কোপা আমেরিকায় গ্রুপ পর্বে বাদ পড়ার হতাশা কাটতে না কাটতেই এবার নিজেদের মাঠে অলিম্পিকের গ্রুপ পর্বেও বাদ পড়ার শঙ্কায়। এর আগে ২০১৪ বিশ্বকাপের হতাশা তো আছেই। ব্রাজিলের মুখে হাসি ফোটাতে জ্বলে উঠতেই হবে নেইমারদের। আক্রমণভাগের নিষ্প্রভতাই যে ভোগাচ্ছে।

আজও তা-ই হলো। ইরাককে নিজেদের গোলে মাত্র এক শটেই আটকে রাখতে পেরেছিল ব্রাজিল। অন্যদিকে, ইরাকের গোলে ১৮টি শটও নিয়েছিল। যার মাত্র চারটি শট ছিল লক্ষ্যে, বাকি ১৪টিই গোলের বাইরে।

ব্রাজিলের জন্য হয়তো দুঃসংবাদ অপেক্ষা করছে। সেটা আজ ইরাকের খেলা দেখেই বোঝা গেছে। ইরাকের এই অনূর্ধ্ব ২৩ তরুণ দলটির আন্তর্জাতিক ফুটবলের অভিজ্ঞতা আছে। কঠিন এক গ্রুপ থেকে বাছাইপর্ব পেরিয়ে এবারের অলিম্পিকে এসেছে তারা। ইরাকের সিনিয়র দলটি এশিয়ান কাপও জিতেছে। আজ তাদের খেলায় সেই ছাপ ছিল।

ফলে পরের ম্যাচটি জেতারই কথা ইরাকের। সে ক্ষেত্রে ব্রাজিলের জয় ছাড়া অন্য কিছু চিন্তা করার সুযোগ থাকবে না। ইরাক ও ব্রাজিল নিজেদের শেষ ম্যাচটি জিতলে অবশ্য দুই দলই কোয়ার্টার ফাইনালে চলে যাবে। বাদ পড়বে ডেনমার্ক।

ওদিকে আজ আর্জেন্টিনা নিজেদের দ্বিতীয় ম্যাচে আলজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে টিকিয়ে রেখেছে আশা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে