,

১০ জন নিয়েও জিতল আর্জেন্টিনা

 

স্পোর্টস ডেস্ক :রিও অলিম্পিকের ফুটবলে প্রথম ম্যাচেই হার দেখে আর্জেন্টিনা। পর্তুগালের অলিম্পিক দলের কাছে ২-০ গোলে হেরে যায় তারা।
রোববার দিবাগত রাতে গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হয় তারা। এদিন দশজন নিয়ে খেলেও জয় পেয়েছে আকাশি-নীল জার্সিধারীরা। দশজনের দল আলজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে অলিম্পিকের পরবর্তী রাউন্ডে যাওয়ার আশা টিকিয়ে রেখেছে আর্জেন্টিনা।

রোববার দিবাগত রাতে অবশ্য আলজেরিয়ার বিপক্ষে গোল পেতে বেশ সময় নেয় আর্জেন্টিনা। প্রথমার্ধে প্রতিপক্ষের জাল কাঁপাতে পারেনি তারা। তার উপর প্রথমার্ধের যোগ করা সময়ে আর্জেন্টিনার ভিক্টর কুয়েস্তা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। তাতে দশজনের দলে পরিণত হয় আর্জেন্টিনা।

Argentina1470624500

তবে দ্বিতয়ার্ধের শুরুতেই দশজনের দল নিয়ে ম্যাচে এগিয়ে যায় তারা। ৪৭ মিনিটে অ্যাঙ্গেল কোরেরার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা (১-০)। অবশ্য বেশিক্ষণ তারা এগিয়ে থাকতে পারেনি। ম্যাচের ৬৪ মিনিটে আলজেরিয়ার সোফিনার গোলে ম্যাচে সমতা ফেরে (১-১)।

তবে সমতা ফেরানোর তিন মিনিটের মাথায় আলজেরিয়াও দশজনের দলে পরিণত হয়। এ সময় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আইয়ুব আবদেল্লাউয়ি। এরপর দশজনের দল নিয়ে লড়াই চালিয়ে যায় উভয় দল। ৭০ মিনিটের মাথায় আর্জেন্টিনার জনাথান কালেরি গোল করলে আবারো এগিয়ে যায় আলবিসিলেস্তারা। এবারের এই গোলটি আর শোধ দিতে পারেনি আলজেরিয়া। ফলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। পাশাপাশি পরবর্তী রাউন্ডে যাওয়ার আশাও টিকিয়ে রাখে তারা।

গ্রুপপর্বের শেষ ম্যাচে হন্ডুরাসের মুখোমুখি হবে আর্জেন্টিনা। হন্ডুরাসের পয়েন্টও আর্জেন্টিনার সমান (৩ পয়েন্ট)। সেক্ষেত্রে শেষ ম্যাচে জিতেই পরবর্তী রাউন্ডে যেতে হবে আর্জেন্টিনাকে। অন্যদিকে হন্ডুরাস তাদের সঙ্গে কোনোভাবে ড্র করতে পারলেই পরবর্তী রাউন্ডের টিকিট পাবে।

অবশ্য ‘ডি’ গ্রুপ থেকে ইতিমধ্যে পরবর্তী রাউন্ডে এক পা দিয়ে রেখেছে পর্তুগাল। শেষ ম্যাচে তারা আলজেরিয়ার মুখোমুখি হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা