,

রাতে চলা ফেরার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৯টি নির্দেশনা

dmp.policebg20160807173710নিউজ ডেস্ক : রাতে চলাচলে সতর্কতার জন্য ৯টি নির্দেশনা প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পরিচালিত অনলাইন নিউজ পোর্টাল ডিএমপি নিউজ। নির্দেশনায় রাতে সিএনজি অটোরিকশার পরিবর্তে বাসে চলাচলের পাশাপাশি দামি মোবাইল, বেশি পরিমাণ টাকা, স্বর্ণালংকার সঙ্গে না রাখার পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় থানার মোবাইল নম্বর নিজের মোবাইলে সংরক্ষণের কথাও বলা হয়েছে। কালের কণ্ঠের পাঠকদের জন্য রাতে চলাচলে সতর্কতার ৯টি নির্দেশনা তুলে ধরা হলো-

১। রাতে আলোকিত পথে চলাচলের চেষ্টা করুন। অন্ধকারাচ্ছন্ন পথে থেকে আলোকিত পথ অধিকতর নিরাপদ।

২। বাসষ্ট্যান্ড, রেল স্টেশন, লঞ্চঘাটে গভীর রাতে এসে পৌঁছালে বাসায় ফেরার ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকুন। গভীর রাতে ট্যাক্সি সিএনজি অটোরিক্সার পরিবর্তে বাস অধিকতর নিরাপদ। খুব বেশি তাড়া না থাকলে সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারেন।

৩। রাতে অপরিচিত কোন জাগয়া খুঁজে বের করার ক্ষেত্রে অধিকতর সতর্ক থাকুন। স্থানীয় বাসিন্দারা আপনার আচরণে যেন আপনাকে সন্দেহ না করে।

৪। রাতে চলাচলের সময় দামী মোবাইল, বেশি পরিমান টাকা পয়সা, স্বর্ণালংকার কিংবা অন্য মূল্যবান সামগ্রী প্রয়োজন না হলে বহন করা থেকে বিরত থাকুন।

৫। নির্জন স্থানের পরিবর্তে ব্যস্ত সড়ক বা স্থান ব্যবহার করার চেষ্টা করুন।

৬। রাতে বাইরে যাওয়ার প্রয়োজন দেখা দিলে একা না গিয়ে কাউকে সাথে রাখার চেষ্টা করুন।

৭। রাতে চলাচলের সময় বাইরে বিক্রিত খাবার যতটা সম্ভব পরিহার করুন।

৮। চলার পথে কেউ সাহায্য চাইলে নিশ্চিত হতে চেষ্টা করুন সাহায্যপ্রার্থী কোনো প্রতারক দলের সদস্য কি না। প্রয়োজনে পুলিশের সাহায্য নিন।

৯। থানার মোবাইল নম্বর সর্বদা নিজের মোবাইল ফোনে এবং মানিব্যাগে সংরক্ষণ করুন যেন প্রয়োজনে দ্রুত পুলিশের সাহায্য পেতে পারেন। সূত্র: গো নিউজ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে