,

এজবাস্টনে হেরেই গেলো পাকিস্তান

249369স্পোর্টস ডেস্ক : এজবাস্টন টেস্টটা নিশ্চিত ড্র’য়ের দিকে এগিয়ে যাচ্ছিল; কিন্তু পাকিস্তান আর পারলো না টেস্টটা বাঁচাতে। ইংল্যান্ডের কাছে হেরেই গেলো ১৪১ রানের বিশাল ব্যবধানে। অথচ আর মাত্র ৭৯ বল টিকে থাকতে পারলেই টেস্টটা বাঁচিয়ে রাখতে পারতো মিসবাহ-উল হকরা।

৩৪০ রান প্রয়োজন ছিল পাকিস্তানের। এই রান করতে গিয়েই ইংল্যান্ড বোলারদের সামনে টিকতেই পারলো না পাকিস্তানি ব্যাটসম্যানরা। পাকিস্তান ব্যাটসম্যানদের ঘায়েল করার জন্য ৭জন বোলার ব্যবহার করেন অ্যালিস্টার কুক। এর মধ্যে ৬জন বোলারই পেয়েছেন ২টি করে উইকেট। জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, ক্রিস ওকস স্টিভেন ফিন, মঈন আলি নেন ২টি করে উইকেট।

শুরুতেই মোহাম্মদ হাফিজকে দিয়ে শুরু করেন স্টুয়ার্ট ব্রড। দলীয় ৬ রানে মোহাম্মদ হাফিজের উইকেট হারিয়ে শুরু পাকিস্তানের। এরপর আজহার আলি আর সামি আসলাম মিলে ৭৩ রানের জুটি গড়ে তোলেন। এ সময় মনে হচ্ছিল পাকিস্তানের হয়তো জয় সম্ভব না, তবে ড্রটা নিশ্চিত। তবে দলীয় ৭৯ রানের মাথায় আজহার আলি ব্যক্তিগত ৩৮ রানে আউট হয়ে যান।

এরপরই নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে পাকিস্তানের। শেষ দিকে এসে সোহেল খান বেশ কিছুক্ষণ জুটি গড়ার চেষ্টা করেন। ১৫১ রানে ৯ম উইকেট হিসেবে মোহাম্মদ আমির আউট হয়ে গেলে সোহেল খান আর রাহাত আলি ৫০ রানের জুটি গড়ে ইংল্যান্ডের জয় বিলম্বিত করেন। রাহাত আলি ১৫ রানে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। সোহেল খান ৩৬ রানে আউট হওয়ার পরই শেষ হয়ে যায় পাকিস্তানের সব প্রতিরোধ। সামি আসলাম করেন সর্বোচ্চ ৭০ রান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা