,

বরিশালের ‘নিখোঁজ’ দুই ছাত্রী ‘বিয়ে করে’ ঢাকায়

0257_122985বরিশাল প্রতিনিধি: বিভিন্ন দৈনিকে গত ৫ আগস্ট ‘বরিশালে দুই ছাত্রী নিখোঁজ’ শিরোনামে ছবিসহ সংবাদ প্রকাশের পর স্বেচ্ছায় ধরা দিয়েছেন সেই দুই ছাত্রী। তারা গণমাধ্যমের সংবাদ দেখে রবিবার দুপুরে পরিবারের স্বজনদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে জানিয়েছেন, রহস্যজনক নয়, প্রেমের টানে বাড়ি ছেড়ে বিয়ে করেছেন। তাদের বাড়ি জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের পটিবাড়ি গ্রামে।

নিখোঁজের ঘটনায় উজিরপুর মডেল থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরিও করা হয়েছিল। জিডির তদন্তকারী অফিসার এসআই জসিম উদ্দিন জানান, ওই গ্রামের ছাত্রী কুলসুম (ছদ্মনাম) (১৯) ও তার চাচাত বোন স্কুলপড়ুয়া কন্যা নার্গিস (ছদ্মনাম) (১৭) গত ৩০ জুলাই বাড়ি থেকে বের হয়ে যায়। তারা রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে উল্লেখ করে দুই পরিবার থেকেই থানায় সাধারণ ডায়েরি করা হয়।

এরইমধ্যে ৬ আগস্ট রাতে স্কুলছাত্রী নার্গিস তাকে এবং পরিবারের সদস্যদের মোবাইল ফোনে বিয়ের কথা জানিয়েছেন বলে জানান এসআই জসিম উদ্দিন।

নার্গিসের দাবি, তিনি মোল্লারহাট এলাকার সুমনকে (ছদ্মনাম) ভালোবেসে পালিয়ে ঢাকা এসে বিয়ে করেছেন। কলেজছাত্রী কুলসুমের সম্পর্কে তিনি জানান, কুলসমও প্রেমের টানে আকাশ (ছদ্মনাম) নামের এক যুবকের সঙ্গে ঘর ছেড়ে পালিয়ে বিয়ে করে ঢাকায় আছে। কুলসুমের মোবাইল ফোনে সমস্যা হওয়ায় ফোন দিতে পারছে না। তাদের কোনো খোঁজাখুঁজির প্রয়োজন নেই বলেও নার্গিস তাকে জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা