,

হঠাৎ বিরক্তিকর হেঁচকি? তাহলে…

24808-boroঅনলাইন ডেস্ক : সময়-অসময়ে অনেকের হেঁচকি ওঠে। কিন্তু যখন ওঠে তখন যেন থামতেই চায় না। পড়তে হয় বিব্রতকর অবস্থায়। অনেক দরকারী কাজ করতে গিয়েও ভুলে যাই আমরা। অনেক সময় জল খেলেও যেন যেতেই চায় না এই হেঁচকি। তবে এক ঝলকে দেখে নিন কীভাবে কমাতে পারবেন আপনার হেঁচকি ওঠা..

১. মিষ্টি খানঃ-
খুব বেশি হেঁচকি উঠলে মিষ্টি জাতীয় কোনও খাবার খান। যেমন খেয়ে নিতে পারেন এক চামচ চিনি অথবা একটি রসগোল্লাও খেতে পারেন।

২. ঢেকুঁর তুলুনঃ-
যখন খুব বেশি হেঁচকি উঠবে তখন জোড় করে ঢেঁকুর তুলুন। দেখবেন ঢেঁকুর তুলতে তুলতে আস্তে আস্তে হেঁচকি কমে যাবে।

৩. লেবু খানঃ-
লেবুর রস অথবা পাতি লেবু এক টুকরো নিয়ে খেয়ে নিন। দেখবেন টকের প্রভাবে আপনার ঢেঁকুর ওঠা একেবারে বন্ধ হয়ে যাবে।

৪. নিঃশ্বাস নিনঃ-
যতটা পারবেন জোড়ে জোড়ে নিঃশ্বাস নিন। পারলে মুখ হাঁ করে নিঃশ্বাস নিন। অথবা কিছুক্ষণ দম বন্ধ করে রাখুন। দেখবেন ধীরে ধীরে কমে যাবে হেঁচকি।

৫. মনকে অন্য দিকে ঘোরানঃ-
হেঁচকি উঠলে মনকে অন্যদিকে ঘুরিয়ে দিন। কোনও দরকারি কথা চিন্তা করুন। অথবা মনযোগ সহকারে কোনও কাজ করার চেষ্টা করুন। দেখবেন কমে যাবে।

৬. স্ট্র দিয়ে জল খানঃ-
এক গ্লাস জল মুখ দিয়ে না খেয়ে স্ট্র দিয়ে খান। এক গ্লাস জলে একটি স্ট্র ডুবিয়ে দিন। তারপর কান আঙুল দিয়ে বন্ধ করে রাখুন। এবার স্ট্রয়ের মাধ্যমেই জল খান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা