,

মার্কিন সেনাদের অস্ত্র দখলের দাবি আইএসের

s6আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে মার্কিন সেনাদের অস্ত্র দখলের দাবি করেছে ইসলামিক স্টেট (আইএস)। জঙ্গি সংগঠনটি শনিবার অনলাইনে সামরিক যন্ত্রপাতি ও অস্ত্রের কয়েকটি ছবি প্রকাশ করে।

ছবিতে আমেরিকায় তৈরি বহনযোগ্য রকেট লঞ্চার, রেডিও এবং গ্রেনেড দেখা যায়, যেগুলো আফগান সেনারা সাধারণত ব্যবহার করে না।

সেইসঙ্গে একটি সামরিক পরিচয়পত্রের ছবিও প্রকাশ করা হয়, যেটায় লেখা ‘স্পেশালিস্ট রায়ান লারসন’।

যদিও কাবুলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের সেনা অপরহণ হওয়ার খবর অস্বীকার করে বলা হয়েছে, রায়ান লারসন উপস্থিত আছেন এবং তিনি নিজের ইউনিটের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

নানগারহার প্রদেশে আইএস এর প্রতি আনুগত্য প্রকাশ করা জঙ্গিদের সঙ্গে আফগান বাহিনীর লড়াই চলছে। যুক্তরাষ্ট্রের স্পেশাল অপারেশন ফোর্স লড়াইয়ে আফগান বাহিনীকে সহায়তা করছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা