,

চুপি চুপি ক্যাটরিনার বাড়িতে রণবীর!

 

 

বিনোদন ডেস্ক : রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফের মধ্যে প্রেমের ছাড়াছাড়ির বিষয়টি কারো অজানা নয়। সম্পর্কে থাকাকালীন সময়ে একই বাড়িতে থাকতেন রণবীর-ক্যাটরিনা। পরবর্তীতে আলাদা বসবাস করতে শুরু করেন তারা।

1028057-shashikapoorchristmasbrunch-1452867251-824-640x480

এদিকে ছাড়াছাড়ির পর নাকি একে অন্যের মুখ পর্যন্ত দেখছেন না দুজন। একসঙ্গে জাগ্গা জাসুস সিনেমায় অভিনয় করলেও শুটিং সেটে আলাদাভাবে দৃশ্যধারণে অংশ নিচ্ছেন। এমনকি রিহার্সেলও করছেন আলাদাভাবে। কিন্তু ক্যাটরিনার একটি ঘনিষ্ঠ বন্ধুর বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, চুপি চুপি ক্যাটরিনার বাড়িতে দেখা করেছেন রণবীর।

সংবাদমাধ্যমটি প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাটরিনার বন্ধু একদিন এ অভিনেত্রীর নতুন বাড়িতে বেড়াতে যান। সে সময় রণবীরও ক্যাটরিনার বাড়িতে আসেন। রণবীরকে দেখে সেই বন্ধু অবাক হলেও ক্যাটরিনা নাকি এ বিষয়ে উদাসীন ছিলেন। এ বিষয়ে নাকি তার মধ্যে কোনো ভাবাবেগ দেখা যায়নি।

২০০৯ সালে আজব প্রেম কি গজব কাহানি সিনেমার সেটে রণবীর এবং ক্যাটরিনার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর চলতি বছরের জানুয়ারিতে তাদের ছাড়াছাড়ি হয়। তাহলে কী এ জুটির মধ্যে বরফ গলতে শুরু করেছে?

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা