,

নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশে হচ্ছে না সিপিএ সম্মেলন

cpa_logo_21475_1470579135নিউজ ডেস্ক : নিরাপত্তাজনিত কারণে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) ৬২তম সম্মেলন বাংলাদেশে হচ্ছে না।

সিপিএ’র চেয়ারপারসন বাংলাদেশের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী ১ থেকে ১০ সেপ্টেম্বর ঢাকায় এই সম্মেলন হওয়ার কথা ছিল।

স্পিকার শিরীন শারমিন বলেন, ‘কয়েকটি দেশ নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করায় আমরা বাংলাদেশে এ বছর সম্মেলন না করার সিদ্ধান্ত নিয়েছি।’

বাংলাদেশে সম্মেলন না করার বিষয়টি সিপিএ সদরদফতরকে গত ৩ আগস্ট আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে বলে তিনি জানান।

জুলাই মাসে গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর অস্ট্রেলিয়া, বৃটিশ আইল্যান্ডস অ্যান্ড মেডিটেরিয়ান (বিআইএম), কানাডা, ক্যারিবিয়ান, আমেরিকা ও আটলান্টিক এই পাঁচটি অঞ্চলের বেশ কিছু দেশ বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করে।

একই ঘটনায় জুলাই ও আগস্টে দুটি আন্তর্জাতিক সভাও ঢাকা থেকে সরিয়ে নেয়া হয়। যুগান্তর

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা