,

বাংলাদেশে আসার টিকিট বাতিল করছে বিদেশিরা

 
নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি সন্ত্রাসী হামলার ঘটনায় ব্যাপক প্রভাব পড়ছে বাংলাদেশের পর্যটন শিল্পে। যেসব বিদেশিরা আগামী ডিসেম্বর ও জানুয়ারিতে বাংলাদেশে আসার জন্য বুকিং দিয়েছিল তারা তা বাতিল করেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। এতে দেশের অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
2016_01_20_10_45_16_HSBpFHckxNyuzHycynuMAyZILw3UVK_original
রোববার (৭ আগস্ট) মতিঝিল ফেডারেশন ভবনে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বৈঠকটি আয়োজন করেন হোটেল, গেস্টহাউস, রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (তোয়াব)।

রাশেদ খান মেনন বলেন, ‘২০১৬ সালকে প্রধানমন্ত্রী পর্যটন বছর ঘোষণা করেছে। অনেকে অভিযোগ করছেন বিদেশিরা চলে যাচ্ছে। তা ঠিক নয়। ২০১৪ সালের তুলনায় ১৫’ সালে দেশে ১০ হাজার বিদেশি বেশি এসেছে। এ বছর আসা যাওয়া সমান রয়েছে। তবে আমি স্বীকার করছি আগামী ডিসেম্বর, জানুয়ারিতে যেসব বিদেশি আসার কথা ছিল তাদের বেশিরভাগই বুকিং বাতিল করেছে। এতে অর্থনীতিতে একটা প্রভাব পরবে। এ জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।’

পর্যটন মন্ত্রী বলেন, ‘জঙ্গি হামলা হলেই যে এলাকা ছাড়তে হবে এটা ঠিক না। আমি ব্রিটিশ কাউন্সিলকে বলেছি আমার দেশে জঙ্গি হামলা হয়েছে বলে তোমার দেশের সব মানুষকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছো। কিন্তু তোমাদের দেশেও জঙ্গি হামলা হয়েছে। এখন কি আমাদের দেশের সব লোককে তোমাদের দেশ থেকে চলে আসতে বলবো?’।

গুলশান থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো উচ্ছেদ করলে ব্যবসায় ক্ষতি হবে, লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হারাবে। উচ্ছেদ হলে শুধু হোটেল-মোটেলের ক্ষতি হবে না। সামগ্রিক অর্থনীতির ক্ষতি হবে। এটা সরকারের মাথায় আছে। এ ইস্যুতে সকলকে এগিয়ে এসে সমাধানের পথ বের করতে হবে।

মেনন বলেন, ‘ইতোমধ্যে প্রধানমন্ত্রী বলেছেন যেহেতু তেজগাঁও শিল্প এলাকা হয়ে গেছে তাই গুলশান থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো সরিয়ে তেজগাঁওয়ে তাদের স্থান দেয়া হবে। এটা খুব বেশি দূরে হবে না বলে আশা করছি।’

অনুষ্ঠানে ট্যুর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (তোয়াব) সভাপতি তৌফিক উদ্দিন আহমেদের সভাপতিত্বে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি হোসেন খালেদ, ঢাকা মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে