,

থাইল্যান্ডে সংবিধানের ওপর চলছে গণভোট

 

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডে রোববার সকাল থেকে সামরিক সরকার মনোনীত কমিটির তৈরি নতুন একটি সংবিধানের ওপর গণভোট অনুষ্ঠিত হচ্ছে।স্থানীয় সময় সকাল আটটা থেকে ভোট শুরু হয়েছে। সন্ধ্যা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। রোববার রাত নয়টার দিকে নির্বাচনের প্রাথমিক ফল ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে। তিনদিন পর চূড়ান্ত ফলাফল ঘোষণা করার কথা রয়েছে। সামরিক জান্তা প্রণীত এই সর্বশেষ সংবিধানটি পাস হলে এটি হবে থাইল্যান্ডের ২০তম সংবিধান।

2016_08_07_14_59_20_oZrq9Mbl6fqu07gXioyGxZ7UEbwYn9_original

গণভোট উপলক্ষে দেশ জুড়ে স্বাধীন ও নিরপেক্ষ প্রচারণা এবং উন্মুক্ত বিতর্ক নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া এই সংবিধানের বিরোধিতা করায় ১২ জনের মত লোককেও আটক করা হয়েছে। সরকার বিরোধীরা এই সংবিধানের সমালোচনা করে বলেছে, সংবিধানটি সামরিক সরকারের ক্ষমতা চিরস্থায়ী করবে।

২০১৪ সালে এক সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের পতনের পর প্রথমবারের মতো দেশটির জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে।

থাইল্যান্ডে প্রায় এক দশক ধরে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। দেশটির ক্ষমতাসীনদের শক্তি প্রদর্শন বেড়েই চলেছে। সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, নতুন এই সংবিধানে রাজনৈতিক দুর্নীতি সঙ্কুচিত হবে এবং সাম্প্রতিক বছরগুলোতে দেশের প্রতিটি ক্ষেত্রে যে অস্থিরতা দেখা দিয়েছিল তার অবসান ঘটবে।

কিন্তু সমালোচকরা বলেন, এই সংবিধানের মাধ্যমে বেসামরিক রাজনীতিবিদদের নিষ্ক্রিয় করে দেশের সর্বস্তরে এলিটদের শক্তি বৃদ্ধি করার ব্যবস্থা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা