,

হাতি উদ্ধারে ব্যর্থ: ফিরে যাচ্ছেন ভারতের বিশেষজ্ঞরা

ss_228770নিউজ ডেস্ক : ভারতের আসাম থেকে ব্রহ্মপুত্র নদের স্রোতে ভেসে আসা সেই বন্য হাতিটি উদ্ধারে ব্যর্থ হয়ে দেশটির তিন বিশেষজ্ঞ ফিরে যাচ্ছেন। এখন হাতিটি উদ্ধারে বাংলাদেশের বন্য প্রাণী বিভাগের বিশেষজ্ঞরা কাজ করবেন। রোববার (৭ আগষ্ট) সকালে ভারতের তিন বিশেষজ্ঞ জামালপুরের সরিষাবাড়ি থেকে ঢাকায় এসেছেন। মঙ্গলবার সকালে তারা ভারতে ফিরে যাবেন বলে জানিয়েছেন প্রতিনিধি দলের সদস্য আসামের প্রধান বন কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) রীতেশ ভট্টাচার্য।

তিনি বলেন, উৎসুক মানুষের ঢল আর বন্যার পানির কারণে ঘুমের ওষুধ ব্যবহার করে হাতিটিকে উদ্ধার করা যাচ্ছে না। শুকনো এলাকায় না আসা পর্যন্ত হাতি উদ্ধার করতে আমরা ব্যর্থ হয়েছি। রীতেশ ভট্টাচার্য বলেন, রোববারও একাধিকার চেষ্টা করেও হাতিটিকে ট্রাঙ্কুলাইজ করতে পারেনি। তাই এখন আমরা বাংলাদেশের বন্য প্রাণী বিভাগের কর্মকর্তাদের কাছে দ্বায়িত্ব বুঝে দিয়ে ফিরে যাচ্ছি।

এদিকে এখনো হাতিটি উদ্ধার না হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। রোববার সকালে হাতিটি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের মুজাটা গ্রামে দুটি বাড়ি ভাংচুর করেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। বাড়ি ভাংচুরের পর হাতিটি সেখান থেকে ফের সরিষাবাড়ি উপজেলার দিকে চলে যায়। সর্বশেষ হাতিটি সরিষাবাড়ির ভাটারা ইউনিয়নের হরিপুর গ্রামের নদীর পাড়ে অবস্থান করছে। তবে হাতিটিকে বিরক্ত করা ও ধাওয়া না দেওয়ার জন্য উপজেলা প্রশাসন মাইকিং করে জনসাধারণকে অবহিত করছে।

গত ২৭ জুন হাতির পাল থেকে বিচ্ছিন্ন হয়ে আসামের বন্য হাতিটি ব্রহ্মপুত্র নদের স্রোতে ভেসে সীমান্ত পার হয়ে কুড়িগ্রামসহ চারটি জেলা ঘুরে এখন জামালপুরের সরিষাবাড়ির ভাটারা ইউনিয়নের হরিপুর গ্রামের নদীর পাড়ে অবস্থান করছে। এক মাসের বেশি সময় ধরে বাংলাদেশে অবস্থান করা ভারতীয় বুনো হাতিটি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন বন্য প্রাণী বিভাগের কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা