,

কোনো ফাউন্ডেশনের চেয়ারম্যানকে আমার বাপ বানিও না প্লিজ : পরীমনি

101254porimoni_kalerkantho_picতারকাদের বিব্রত হতে হয়। যেমন তারকাখ্যাতি থাকে, আবার খ্যাতির বিড়ম্বনায়ও পড়তে হয়। পাপারাজ্জিদের একটা ভয় থেকেই যায়। সোশাল মিডিয়ার এই যুগে গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে যেমন হেয় করা যায়, ঠিক তেমনই তারকাদের বিষয়ে কম গুজব রটে না। কিছুদিন আগে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যানের মেয়ে পরীমনি। বিষয়টি নিয়ে বেশ জলঘোলা হয়। পরীমনি নির্বিকার থেকেছেন। কিন্তু একের পর এক বিব্রত করাটাও হয়ত মেনে নেওয়া যায় না। শেষ পর্যন্ত নেননি। আজ উত্তর দিলেন পরীমনি, ফেসবুকে। জানালেন তার মা-বাবা নেই। লেখাটিতে একবার মনোযোগ দিলে হয়ত আবেগ আক্রান্ত হতে পারেন আপনিও। পরীমনি লিখেছেন, ‘কি ভাবে শুরু করা উচিত মাথায় আসছে না। যাই হোক কথাটা হচ্ছে, আমার বাবা আর মা কে নিয়ে। যদিও তাদের নিয়ে এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে বহুবার বলেছি। কিন্তু জগতে কিছু বেজন্মাদের জন্য আজ ঘটা করে আমার মৃত মা-বাবা কে ওদের সাথে পরিচয় করাচ্ছি।’ ক্ষুব্ধ হয়ে পরীমনি লেখেন, ‘এতিম বোঝেন তো? আমি এতিম। আমার মা মরে গেছেন তখন আমি ৩ বছরের বাচ্চা। আর বাবা মরে গেছেন আজ ৭ বছর। আমার বাবা পুলিশ এ ছিলেন। আমার কোনো ভাই বোন নেই। আমি একা। দয়া করে আর কোনো…..ফাউন্ডেশনের চেয়ারম্যনকে আমার বাপ বানিও না প্লিজ’। পরীমনি শেষে বলেন, ‘আমি আমার ফ্যান, ফলোয়ার, বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দুঃখিত এর চেয়ে ভদ্র ভাষায় লিখতে পারলাম না। আবারো দুঃখিত।’

কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা