,

বন্ধুত্ব নিয়ে শ্রদ্ধা কাপুর

photo-1434366903বিনোদন ডেস্ক : বি টাউনের ব্যস্ত তারকা শ্রদ্ধা কাপুর। একই সঙ্গে তিনি বিভিন্ন কাজ করছেন। সেই সঙ্গে বন্ধুদের সঙ্গেও যোগাযোগ রাখছেন প্রতিনিয়ত, যা তাঁকে কখনোই জীবনে পেছনে ফেলেনি।

বন্ধু দিবস উদ্‌যাপন করতে গিয়ে শ্রদ্ধা বলেন, এই সময়টি তাঁকে তাঁর স্কুলজীবনে ফিরিয়ে নিয়ে যায়। শ্রদ্ধা বলেন, ‘এটা আমার শৈশবের স্মৃতি এবং মুহূর্তেই আমাকে স্কুলজীবনের বন্ধুত্বকে মনে করিয়ে দেয়।’

শ্রদ্ধা জানান, তাঁর শৈশবের ছয়জন বন্ধু আছেন। তাঁদের সঙ্গেই তিনি বেড়ে উঠেছেন। পারিবারিকভাবেও তাঁদের সঙ্গে সম্পর্ক আছে। দীর্ঘ সময় ধরে শুটিংয়ে থাকলেও তিনি বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখেন। শ্রদ্ধা বলেন, বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যে-কেউ তাঁর কাজ নিয়ে যতই ব্যস্ত থাকুক না কেন, এটা কোনো বিষয় নয়। পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় দেওয়া মনের খাবারের মতো।

শ্রদ্ধা বলেন, ‘কখনো কখনো এটাই যথেষ্ট হয় না। কিন্তু আমরা চেষ্টা করি এবং পরস্পর ফোনে খুদে বার্তা পাঠিয়ে পুষিয়ে দিই। কিন্তু আমি সর্বদাই আমার প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ রাখি। আমি শুটিংয়ে থাকলেও অন্ততপক্ষে প্রতিদিন একটি করে তাদের খুদে বার্তা পাঠাই।’
হিন্দুস্তান টাইমস

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা