বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুদক এখনও জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়নি

tib_নিউজ ডেস্ক : আর্থিক অবস্থা এবং আইনগতভাবে শক্তিশালী হলেও দুর্নীতি দমনে দুর্নীতি দমন কমিশন (দুদক) জনগণের আস্থা অর্জনে সক্ষমতা অর্জন করতে পারেনি বলে মন্তব্য করেছেন টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল।

রোববার টিআইবির ‘দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান শক্তিশালীকরণ উদ্যোগ: বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের ওপর পর্যালোচনা’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দুদকের ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত কার্যক্রম পর্যালোচনার মাধ্যমে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।

মোট ৫০টি নির্দেশক বিবেচনায় এ গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

সার্বিক বিবেচনায় দুদক পেয়েছে মধ্যম স্কোর। মোট ১০০ এর মধ্যে দুদকের স্কোর হয়েছে ৬২ শতাংশ। আর ৫০টি নির্দেশকের মধ্যে ২১টি নির্দেশকে উচ্চ, ১৯টিতে মধ্যম এবং নয়টিতে নিম্ন স্কোর পেয়েছে প্রতিষ্ঠানটি।

তবে জনগণের ধারণা সূচকে দুদক সবচেয়ে কম স্কোর পেয়েছে। এই নির্দেশকে দুদক ২৮.৫৭ শতাংশ স্কোর পেয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য দুদককে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। ক্ষমতাসীন দলের রাজনৈতিকদের ক্ষেত্রে দুদক নমনীয় বলে জনগণ মনে করে।

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, রিসার্চ অফিসার সালাইদ্দিন, এম আমিনুজ্জামান, সুমাইয়া প্রমুখ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত