,

ইংরেজিতে বক্তব্য দেয়ায় চটলেন খাদ্যমন্ত্রী

kamrulনিউজ ডেস্ক : অনুষ্ঠানে একজন মাত্র বিদেশি অতিথি। অথচ সবাই ইংরেজিতে বক্তব্য দিলেন। এই দেখে বেজাই চটেলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি রেগে গিলেন বললেন, এত সুন্দর অনুষ্ঠান। আর আপনারা ইংরেজি কপচালেন। কীসের জন্য এটা? এই মানসিকতা কেন?

ভবিষ্যতে এ রকম অনুষ্ঠান করলে তাকে আমন্ত্রণ না জানানোর জন্য আয়োজকদের প্রতি অনুরোধও করেন তিনি।

শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁয়ে ‘মডার্ন ফুড স্টোরেজ ফ্যাসিলিটিজ’ প্রকল্প বাস্তবায়নে খাদ্য অধিদপ্তর ও মদিনা পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মধ্যে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এমন ঘটনা ঘটে।

অনুষ্ঠানে ৭-৮ জন অতিথির সবাই ইংরেজিতে বক্তব্য দেন। ইংরেজিতে বক্তব্য দেয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে খাদ্যমন্ত্রী বলেন, ‘আমার দুঃখ ও ক্ষোভ এখানে, এত সুন্দর একটা অনুষ্ঠান, এত সুন্দর একটা আয়োজন। সামাজিক নিরাপত্তা বলয়ের যে অনুষ্ঠান, এ অনুষ্ঠানে আপনারা যে ইংরেজি কপচালেন, ইংরেজিতে সঞ্চালন করলেন, হোয়াই? কীসের জন্য এটা? এই মানসিকতা কেন আপনাদের?’

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন খাদ‌্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ফয়েজ আহমেদ। তিনিও ইংরেজিতে বক্তব্য দেন। তাকে উদ্দেশ মন্ত্রী বলেন, ‘ডিজি সাহেবকে বলবো, আপনাদের এই মানসিকতা কেন? এখানে যারা বসে আছেন তারা সবাই বাংলা জানেন। তারা হয়তো অনেক কথায় বুঝতে পারেন নাই। এই মানসিকতা আর কখনো করবেন না। এই অনুষ্ঠানটা কাদের জন্য, হোয়াই, এই মানসিকতা কেন?

তিনি বলেন, ‘বিশ্বব্যাংক কি নির্দেশনা দেয় যে অনুষ্ঠান ইংরেজিতে করতে হবে? চুক্তির মধ্যে তো এসব কথা নেই। তাহলে এই মানসিকতা কেন?’

ক্ষোভে অগ্নীশর্মা হয়ে খাদ্যমন্ত্রী বলেন, ‘আপনাদের অনুরোধ করব, ভবিষ্যতে যদি এই ধরনের কোনো অনুষ্ঠান আয়োজন করেন তাহলে অবশ্যই এই বিষয়টা (ইংরেজি) পরিহার করবেন। আর যদি পরিহার না করতে পারেন তাহলে আমাকে দয়া করে ডাকবেন না। দয়া করে এসব কাজ করবেন না, এতে আমাদের সুনাম বৃদ্ধি হয় না। বরং আমাদের হীনম্মন্যতার পরিচয় পায়। এই অনুষ্ঠানে আমি যতক্ষণ ছিলাম, ততক্ষণ আমাকে ছোট মনে হয়েছে। তাই বিনয়ের সাথে বলতে চাই, ভবিষ্যতে যদি এ রকম অনুষ্ঠান করেন দয়া করে আমাকে ডাকবেন না।’

মন্ত্রীর পরে সভাপতির বক্তব্য দেন মদিনা গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. সুলাইমান সেলিম। তিনিও ইংরেজিতে বক্তব্য দেন। অবশ্য তিনি পরে এর জন্য ক্ষমা প্রার্থনা করেছেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আব্দুল ওয়াদুদ, খাদ্য সচিব এ.এম বদরুদ্দোজা, বিশ্বব্যাংক গ্রুপের টাস্ক টিম লিডার ম্যানিয়েভেল সেন প্রমুখ।বাংলামেইল

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা