,

৩০ সেপ্টেম্বর ঢাকা আসছে ইংল্যান্ড

8স্পোর্টস ডেস্ক: নিরাপত্তার অজুহাতে সফর নিয়ে গড়িমসি করলেও বাংলাদেশে আসবে ইংল্যান্ড। আগামী ৩০ সেপ্টেম্বরই ঢাকায় পা রাখবে দলটি। থাকবে ২ নভেম্বর পর্যন্ত। রবিবার সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে একথা জানানো হয়।
ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কাজী আক্তার আহমেদ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজাম উদ্দিন আহমেদসহ সভায় সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিজাম উদ্দিন চৌধুরী ইংল্যান্ডের আসার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এর চেয়ে বড় বড় ইভেন্ট আমরা সফলভাবে আয়োজন করেছি। নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হয়নি। এবারও হবে না।’

ইংল্যান্ড সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল ২০১০ সালে। অ্যান্ড্রু স্ট্রাউসের বিশ্রামে সেবারই নেতৃত্বের হাতেখড়ি হয়েছিল এখনকার টেস্ট অধিনায়ক অ্যালেস্টার কুকের। গুলশান হামলার পর এবারের সফর ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়। ইংল্যান্ড থেকে বারবার বলা হয়, বাংলাদেশের অবস্থার দিকে নজর রাখছে তারা। গতকালও এ নিয়ে বিবৃতি দেন দেশটির নিরাপত্তা পরিষদের উপদেষ্টা রেগ ডিকেসন। তিনি বলেন, ‘বাংলাদেশের নিরাপত্তার ভালোমন্দের দিকে আমাদের নজর আছে।’

কয়েকদিনের মধ্যে ঢাকায় আসার কথা দেশটির নিরাপত্তা দলের। এর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ইংল্যান্ডের নিরাপত্তা দল ঢাকায় এসে সফরের বিষয়ে সিদ্ধান্ত নিবে।

সফরকারীরা তিনটা ওয়ানডে খেলবে। ৭ ও ৯ তারিখ ঢাকার মিরপুরে। শেষ ওয়ানডে ১২ অক্টোবর, চট্টগ্রামে। এরপর ২০ তারিখ প্রথম টেস্টেও চট্টগ্রামে। দ্বিতীয় টেস্ট হবে ঢাকায়। ২৮ তারিখ থেকে।
পুলিশের পক্ষ থেকে বৈঠকে বলা হয়, ‘নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। এ নিয়ে কোনো সমস্যা হবে না।’

ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ের সচিব কাজী আখতারউদ্দীন আহমেদ বলেন, ‘প্রত্যেকবারই বিদেশি দলকে সর্বোচ্চ নিরাপত্ত দেয়া হয়। এবারও কোনো ঘাটতি থাকবে না।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ